ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালন


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ৮-৩-২০২৫ দুপুর ৪:৫৩

"অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারীর ও কন্যার উন্নয়ন" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে উদ্দীপন পিরোজপুরের উদ্যোগে আজ ৮ মার্চ শনিবার বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল, র‌্যালী, আলোচনা সভা, ও নারী উদ্যোক্তাকে অ্যাওর্য়াড প্রদান, পিরোজপুর উদ্দীপন শিশু ও যুব ক্লাবের সদস্য সানজিদা আফরিন সাফার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, পিরোজপুর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাইয়ুম হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক, পিরোজপুর অঞ্চল। মেহেদী হাসান, উদ্যোক্তা উন্নয়ন ব্যবস্থাপক, উদ্দীপন কবি আহসান হাবীব উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র।  অমিত বিশ্বাস, প্রোগ্রাম অফিসার, সামাজিক উন্নয়ন কর্মসূচি, বিজলী হালদার, ক্লাব সহায়ক, উদ্দীপন শিশু ও যুব ক্লাব। ক্লাব সদস্য সুমাইয়া আক্তার তন্বীর  সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  উদ্দীপন পিরোজপুর সদর শাখার সকল কর্মকর্তা কর্মচারী, উদ্দীপন শিশু ও যুব ক্লাব পিরোজপুরের সদস্য ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি নারীদের অধিকার ও সমতা প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং তিনি নারীদের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করার উপর জোর দেন। অন্যান্য বক্তারা বলেন, বিশ্বব্যাপী দিবসটি পালন করা হলেও নারী জাতি সহিংসতা ও নির্যাতন থেকে আজও মুক্তি পায়নি। বিশেষভাবে অর্থনৈতিকভাবে নারীরা অনেক পিছিয়ে আছে। জেন্ডার সমতা রক্ষা করতে হলে সামাজিক, রাজনৈতিক বৈষম্য দূরকরণের পাশাপাশি অর্থনৈতিকভাবেও নারীদেরকে সাবলম্বী হতে হবে। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য রোধ এবং নারীদেরকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করার জন্য উদ্দীপনের উদ্যোগ দর্শনীয় ও প্রশংসনীয়।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪