ঈদের পরই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে, সিরিজের সূচি প্রকাশ
বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শেষ হয়েছে গ্রুপপর্ব থেকে বিদায় নিশ্চিতের পরই। ফলে টাইগার ক্রিকেটাররা বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছেন। শিগগিরই তাদের আবার আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হতে হবে। আগামী এপ্রিলে জিম্বাবুয়ে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে আসবে বাংলাদেশে। যার জন্য আজ (শনিবার) সূচি ঘোষণা করা হয়েছে।
এক বিবৃতিতে দুই টেস্টের সময়সূচি এবং ভেন্যু প্রকাশ করেছে বিসিবি। আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে দুই দল। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।
এর আগে ২০২৪ সালেই জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সে বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুধু ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দুই দল। বাকি থাকা টেস্ট সিরিজটি এবার হতে যাচ্ছে।
বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলেছিল গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেখানে ১-১ সমতা নিয়ে ফিরলেও, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিক্ত স্মৃতি ছিল শান্ত-মিরাজদের। প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্টেই পাত্তা পায়নি বাংলাদেশ। এর আগে ভারতের মাটিতে তারা আরেকটি ২ টেস্টের সিরিজ হেরে এসেছিল।
এমএসএম / এমএসএম
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...