দাউদকান্দিতে আর কখনো কাউকে সন্ত্রাস, চাঁদাবাজ করতে দেওয়া হবে নাঃ ড. খন্দকার মারুফ হোসেন
গত পনের বছর এই গোয়ালমারী চৌধুরী বাড়ি মাঠে বিএনপি কোনো সভা-সমাবেশ করতে পারেনি। ১৯৯১ সাল থেকে আমার বাবা ড. খন্দকার মোশাররফ হোসেন সুদৃঢ় ঐক্যের লক্ষ্যে রোজার সময়ে ইফতার মাহফিল করার উদ্যোগ গ্রহণ করেন যা ২০০৭ সাল পর্যন্ত অব্যহত ছিলো।ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত সতেরো বছর যাবত আমাদের কোনো ইফতার মাহফিল করতে দেয়নি ইফতার মাহফিলের আয়োজন করা হলে ১৪৪ ধারা জারি করা হতো বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
শনিবার (৮মার্চ) বিকাল চারটায় দাউদকান্দির গোয়ালমারী ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে গোয়ালমারী চৌধুরী বাড়ি মাঠে ইফতার ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন গত পনের বছর ফ্যাসিস্ট হাসিনার পেতাত্মারা এই দাউদকান্দিতে অনেক সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, মানুষের অন্ন ছিনিয়ে নিয়েছেন তা আর কখনো কাউকেই করতে দেওয়া হবেনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালমারী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক দলের আহবায়ক আহাম্মদ হোসেন তালুকদার, দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, কুমিল্লা উত্তর জেলা যুবদল সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের সভাপতি রোমান খন্দকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সভাপতি আসিফ কবির, উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল উদ্দিন, গোয়ালমারী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাসুদ করিম, যুগ্ম আহ্বায়ক বিপ্লব মিয়াজী , সদস্য সচিব আওলাদ হোসেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন গোয়ালমারী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বিপ্লব মিয়াজী।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার