পাহাড় থেকে অর্ধগলিত ডাকাতের লাশ উদ্ধার
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে রিদুয়ান নামে এক ডাকাতের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ মার্চ) বিকাল আড়াইটার দিকে টেকনাফের আলীখালী পাহাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক আলী খালী এলাকার কালা চানের ছেলে।
স্থানীয়রা জানায়,এক রাখাল গরু নিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধযুক্ত এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ দেখতে পায়। পরে এলাকার মানুষকে বিষয়টি জানালে লোকজন পুলিশে খবর দেয় এবং স্থানীয়রা পাহাড়ে গিয়ে লাশ সনাক্ত করে। পরে পুলিশ এসে রিদুয়ানের লাশ উদ্ধার করে। পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরধরে রিদুয়ানকে হত্যা করা হয়েছে। এঘটনার সঠিক বিচার দাবি করছেন রিদুয়ানের পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রিদুয়ান একজন ডাকাত ও সন্ত্রাসী প্রকৃতির লোক এবং অপহরণ চক্রের সক্রিয় সদস্য।তার বিরুদ্ধে হত্যা,অপহরণসহ একাধিক মামলা রয়েছে থানায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন,পুলিশ লাশ উদ্ধার করেছে,সেও একজন ডাকাত। তার বিরুদ্ধে অপহরণসহ টেকনাফ থানায় ৯ টি মামলা রয়েছে বলে জানান ওসি।
এমএসএম / এমএসএম
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা