বাবা-মায়ের নাম লিখলেন বীর, ভিডিও শেয়ার করলেন বুবলী
ঢাকাই সিনেমার বর্তমান সময়ের প্রথম সারির নায়িকা শবনম বুবলী। প্রথমে টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে সিনেমাতে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে ব্যাপক পরিচিতি পান।
এরপর নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশংসিত হয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন শবনম বুবলী। বিভিন্ন সময় অনুরাগীদের মাঝে নিজের ভালো লাগার মুহূর্তগুলো ভাগ করে নেন। সম্প্রতি ফেসবুকে ভক্তদের মাঝে একটি ভিডিও শেয়ার যেখানে দেখা যায়, বুবলীর ছেলে শেহজাদ মনোযোগ দিয়ে খাতায় শাকিব, বুবলী ও তার নাম লিখেছেন। এ সময় বুবলীকে বলতে শোনা যায়, ‘বাবা তুমি এগুলো কী লিখেছো?’
ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘বাপজানের প্রথম হাতের লেখা, মাশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের শেহজাদ বাবার জন্য।’ এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা শেহজাদের লেখার বেশ প্রশংসা করেছেন।
জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী কমেন্ট বক্সে বলেন, ‘ওরে! অনেক দোয়া। শবনম ইয়াসমিন বুবলী তোমার তো আজ অনেক আনন্দের মুহূর্ত।’ আরেকজন নেটিজেনের কথায়, ‘মাশাল্লাহ অনেক সুন্দর একটা ভিডিও আপু, ভালোবাসা রইলো।’
এমএসএম / এমএসএম
দেব-শুভশ্রীর যে দৃশ্য নিয়ে তীব্র সমালোচনা
‘জেলই আপনার যোগ্য জায়গা’, রাজপালকে আদালত
সংগীতে দুই দশক, নতুন ঘোষণা অরিজিতের
আয়কর অভিযান নিয়ে মুখ খুললেন রাকুল
সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমা এখন ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’
প্রীতম-শেহতাজের প্রেমের শুরু হয়েছিল যেভাবে
যুক্তরাজ্যে সাবিনা ইয়াসমিন
সঞ্জয়ের সেই বিতর্কিত অতীত আলোচনায়, অভিনেতাকে ‘ভণ্ড’ বলে আখ্যা
চলচ্চিত্র নির্মাণে বিশেষ সম্মাননা পাচ্ছেন সুমন
‘চালচিত্র ২’-এ অপূর্ব নেই কেন? জবাব দিলেন নির্মাতা
‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক
১৪ নভেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এইচ জি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ সিজন-৫ অনুষ্ঠিত হবে