জুড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভূয়াই এলাকায় অবস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী মিলি'র মালিকানাধীন অবৈধ ইটভাটাটি বোল্ডডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাবলু সুত্রধরের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় রবিবার (৯ মার্চ) বিকেলে এ ইটভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করে। এসময় পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের পরিদর্শক মোঃ রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, মহামান্য হাইকোর্টের নির্দেশে অনুমোদনবিহীন অবৈধ ইট ভাটা অপসারণের নির্দেশনা মতে জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভূয়াই এলাকায় অবস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী মিলি'র মালিকানাধীন অবৈধ ইটভাটাটি বোল্ডডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।
জুড়ী উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাবলু সূত্রধর জানান, মহামান্য হাইকোর্টের একটি রিট পিটিশন নং ১৩৭০৫/২০২২ এর পরিপেক্ষিতে এই ইটভাটাকে অবৈধ ঘোষণা করে গুড়িয়ে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ