ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

যমুনা রেল সেতুতে বাঁচবে সময়, বাড়বে খরচ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১০-৩-২০২৫ দুপুর ২:১০

১৯ মার্চ থেকে যমুনা রেলসেতুতে চলাচলকারী সব ট্রেনের ভাড়া বাড়বে আর সেই সাথে বাঁচবে যাতায়াতের সময় !
 
যমুনা রেলসেতু হয়ে চলাচলকারী প্রতিটি ট্রেনের ভাড়া বাড়ছে। আগামী ১৮ মার্চ সেতুটি উদ্বোধনের পরদিন অর্থাৎ ১৯ মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম ৯মার্চ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন। 

রেল সূত্রে জানা যায়, ৯মার্চ থেকে অনলাইনে আগামী ১৯ মার্চের অগ্রিম টিকিট ছেড়েছে। সেখানে টিকিটের বর্তমান মূল্যের চেয়ে বাড়তি দাম দেখা গেছে। এর মধ্যে ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ধূমকেতু, সিল্কসিটি ও পদ্মা এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ৪০৫ টাকা থেকে ৪৫ টাকা বাড়িয়ে ৪৫০ টাকা, স্নিগ্ধা চেয়ারে ৭৭১ টাকা থেকে ৯২ টাকা বাড়িয়ে ৮৬৩ টাকা, এসি স্পেশাল আসনের ভাড়া ৯২৬ টাকা থেকে ১০৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫ টাকা এবং এসি বার্থ আসনের ভাড়া ১ হাজার ৩৮৬ টাকা থেকে ১৬১ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।  এছাড়া বনলতা এক্সপ্রেসের ভাড়াও বাড়ানো হয়েছে। 

উল্লেখ্য, ২০২০ সালের ২৯ নভেম্বর যমুনা নদীর ওপর ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেতুটির নির্মাণে ব্যয় হয়েছে ১৬ হাজার ৭৮০ কোটি টাকা। আগামী ১৮ মার্চ সেতুটি উদ্বোধন করা হবে। এর পর থেকে দুই লাইন দিয়ে ট্রেন চলবে। একই সাথে উল্টোদিক অথবা একই দিকে ২ টি ট্রেন এই সেতু দিয়ে চলাচল করতে পারবে। কোন ট্রেনের জন্য অন্য কোন ট্রেনকে অপেক্ষা করাতে হবে না আর ট্রেনের গতিও থাকবে স্বাভাবিক। ফলে আগের চেয়ে যাতায়াত সময় কমে আসবে। 

এমএসএম / এমএসএম

শরণখোলা হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: ১০১ শয্যায় উন্নীতকরণ ও দ্রুত জনবল সংকট সমাধানের আশ্বাস

চন্দনাইশে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সিটি মেয়রের খাদ্য সামগ্রী বিতরণ

নেত্রকোণা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির- ১কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণসহ সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ টাকা

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান