ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১০-৩-২০২৫ দুপুর ২:১৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠানে  বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। 

ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়ায় অংশ নেয় উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলায় সক্ষমতা তৈরি ও সচেতনতা বাড়াতে সারাদেশে পালিত হয়েছে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৫’। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতি বছর ১০ মার্চ দিবসটি পালন করে থাকে।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ