রায়গঞ্জে অবৈধ ১টি ভাটা গুড়িয়ে দিয়ে ৩ টি ইটভাটায় ৮ লক্ষাধিক টাকা জরিমান আদায়
সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক একটি ইটভাটা গুড়িয়ে দেয়া সহ মোট ৩ টি ইটভাটায় ৮ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করার হয়েছে।
সোমবার বেলা ১২ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অদিপ্তরের যৌথ উদ্যোগে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: খাদিজা খাতুনের নেতৃত্বে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান করা হয়।
এসময় উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পাইকড়া গ্রামের অবস্থিত পিংকি ব্রিকসের চিমনী সম্পূর্ন ভেঙ্গে দেয়া হয়। এরপর একই ইউনিয়নের কোদলা দিগর গ্রামের অবস্থিত বন্ধন ব্রিকসের ৫ লক্ষা টাকা ও সোনাখাড়া ইউনিয়নের বাঁশাইল গ্রামে অবস্থিত খন্দকার ব্রিকসে ৩ লক্ষ টাকা সহ মোট ৩ টি অবৈধ ইটভাটায় ৮ লক্ষাধিক টাকা জরিমান আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম সহ অন্যান্যা কর্মকর্তা বৃন্দ।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, ইটভাট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ সংশোধিত আইন ২০১৯ আলোকে অবৈধ ইটভাটা উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে বর্ণিত আইনের বিভিন্ন ধারা লঙ্ঘণ করে অবৈধ ভাবে ইটভাটা পরিচালনা করার অপরাধে এসব ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত