শরীয়তপুরের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: কিরণ
শরীয়তপুরের প্রশ্নে কোনো বিভক্তি চাই না আমরা। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ।ঢাকায় কর্মরত শরীয়তপুরের গণমাধ্যম কর্মীদের নিয়ে গঠিত শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকার ইফতার মাহফিলে এ আহবান জানান তিনি।সোমবার (১০ মার্চ) রাজধানীর পল্টনস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম- ইআরএফ কার্যালয়ে সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেন, মিথ্যা বন্ধ হয়ে গেলে জীবন সুন্দর হয়ে যায়। জাহান্নামের আগুনকে ভয় পেতে হবে। আমরা সকলেই যদি সামর্থমত যাকাত দেই, তাহলে সমাজে বৈষম্য থাকবে না।
শান্তির ধর্ম ইসলাম কোরআন-হাদীসের আলোকে জীবন গঠনের প্রতি গুরুত্ব আরোপ করেন প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ ও ন্যাশনাল ডাক্টরস ফোরামের মহাসচিব অধ্যাপক ডাঃ মোঃ মাহমুদ হোসেন। অধ্যাপক ডাঃ মাহমুদ হোসেন বলেন, রমজানের নিয়ম-কানুন মেনে জীবন চালালে সফলতা আসবেই।
দেশ ও জাতির স্বার্থে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ইন্সুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী।
সমিতির সভাপতি হাবিবুর রহমান পলাশ দোয়া পরিচালনা করেন এবং সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মামুনের সঞ্চালনা করেন।সাধারণ সম্পাদকে ওবায়দুল্লাহ মামুনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতির সাবেক প্রেস সচিব আব্দুল আওয়াল হাওলাদার, মোটেক্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ কবির রানা, ভাস্কুলার সার্জন অধ্যাপক অধ্যাপক ডাঃ এ কে জিয়াউল হক, স্কলার্স ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শামীম মাহবুব, সংগঠনের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, বেনজীর আহমেদসহ সকল সদস্যবৃন্দ।
এমএসএম / এমএসএম
খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন
রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু
নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত
জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন
মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে
মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা