ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

তানোরে হাটের জায়গা জবরদখল


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১১-৩-২০২৫ দুপুর ১:২৭

রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) দরগাডাঙা হাটের সরকারি জায়গা জবরদখলের অভিযোগ উঠেছে। এঘটনায় স্থানীয়  ব্যবসায়ীদের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।এদিকে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধের দাবিতে ভুক্তভোগীরা উপজেলা সহকারী কমিশনারের (ভুমি) কাছে অভিযোগ করেছেন।
জানা গেছে,উপজেলার জেল নম্বর ১১, মৌজা চকরতিরাম,খতিয়ান নম্বর ১, দাগ নম্বর ৯১৮, শ্রেণী হাট,পরিমাণ ০০.০৪১। উপজেলা ভুমি অফিস থেকে ২০২৩-২০২৪ অর্থবছরে শর্ত সাপেক্ষে একশনা ইজারা নিয়েছেন শংকরপুর গ্রামের মৃত উজির মন্ডলের পুত্র বেলাল উদ্দিন। কিন্ত্ত কর্তৃপক্ষকে অবগত না করেই তিনি জোরপুর্বক ও ইজারা শর্ত লঙ্ঘন করে প্রায় ০০.০০৯৫ পরিমাণ সম্পত্তির স্থায়ী পাকা দোকান ঘর নির্মাণ করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, বিএনপি নেতা সুলতান আহম্মেদের মদদে এই ঘর নির্মাণ করা হচ্ছে।এতে বিএনপি মতাদর্শী ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা বলেন,এই ঘর নির্মাণ বন্ধ করা না হলে তারাও তাদের ইচ্ছেমতো ঘর নির্মাণ করবেন।

জানা গেছে,আজ ১১ মার্চ  স্থানীয় ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) অবৈধ স্থাপনা নির্মাণ বাধা দিলে বেলাল ও তার পুত্র তহসিলদারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সার্ভেয়ারকে পাঠিয়ে অবৈধ স্থাপনার নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। এবিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসতুরা আমিনা বলেন, তাদের নিষেধ করা হয়েছে। তিনি বলেন,এর পরেও তারা যদি পাকা ঘর নির্মাণ করে তাহলে তা উচ্ছেদ করা হবে। এবিষয়ে জানতে চাইলে বেলাল উদ্দিন বলেন, তিনি ডিসি আর কেটেছেন দোকান ঘর নির্মাণ করবেন, এটা কেউ ঠেকাতে পারবে না। তিনি বলেন,সুলতান নেতার সঙ্গেও তার কথা হয়েছে।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ