ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

চন্দনাইশে ভূয়া সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১১-৩-২০২৫ দুপুর ১:২৭

চট্টগ্রাম চন্দনাইশে বরমা ইউনিয়নে চর বরমা এলাকায় বালুর মহল নিয়ে মিথ্যা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ভিত্তিহীন সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বরমা ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব চর-বরমায় এলাকাবাসীর উদ্যোগে এই সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় লিখিত বক্তব্য পাঠ করেন চন্দনাইশ পৌরসভা এল ডি পির সভাপতি আলহাজ্ব এম.আইনুল কবির। এসময় তিনি বলেন,বরমা ইউনিয়নের এই বালু মহলটি সরকারি বিধি মোতাবেক উম্মুক্তভাবে ইজরা দেয়া হয়। কিন্তু কিছু কু-চক্র মহল নিজেদের স্বার্থ হাসিল করার লক্ষ্যে ক্ষতিপয় এল ডি পির নেতৃবৃন্দের বিরুদ্ধে মনগড়া,মিথ্যা,ভিত্তিহীন মানববন্ধন ও বিক্ষোভ করে ভূয়া সংবাদ প্রকাশ করে। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভা সংবাদ সম্মেলনের আয়োজন করি। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,চন্দনাইশ উপজেলা এল ডি পির সাধারণ সম্পাদক আকতারুল আলম, পৌরসভা এল ডি পির সাধারণ সম্পাদক আকতার উদ্দীন,বরমা ইউনিয়ন এল ডি পির সভাপতি মোছলেম খান, দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আনিছুর রহমান, সাবেক ছাত্রদল সভাপতি জসিম উদ্দীন প্রমুখ। 

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ