ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

সরকারি ছুটির সঙ্গে মিল রেখে গণমাধ্যমের বিষয়ে গেজেট জারির আবেদন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৩-২০২৫ দুপুর ৪:৩৫

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো প্রতি বছর গণমাধ্যমের ছুটি নির্ধারণ করে গেজেট জারির আবেদন জানিয়েছে সাংবাদিকদের একটি সংগঠন। বৃহস্পতিবার (২০ মার্চ) তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বরাবর এ আবেদন দেন জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ নামের সংগঠনটি।

সংগঠনের সদস্যসচিব মো. মিয়া হোসেন স্বাক্ষরিত আবেদনে বলা হয়, পবিত্র ঈদসহ ধর্মীয় উৎসব ও বিভিন্ন জাতীয় দিবসে সরকারি ছুটির দিনে গণমাধ্যমে ছুটি পালনের বিষয়ে এর আগে সরকারের পক্ষ থেকে কোনো গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হয়নি। এ বিষয়ে সরকারের ঘোষিত কোনো সিদ্ধান্ত না থাকায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা ছুটি ভোগের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। গণমাধ্যম মালিকদের বিভিন্ন সংগঠন তাদের ইচ্ছামাফিক ছুটি দেয় এবং ছুটির দিনে বিশেষ ব্যবস্থার নামে কাজ করিয়ে যথাযথ পারিশ্রমিকও দেন না। এমতাবস্থায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মৌলিক অধিকার হিসেবে ছুটি ভোগের বিষয়ে বৈষম্য দূর করে সরকারি সিদ্ধান্ত ঘোষণার মাধ্যমে গেজেট জারি করা একান্ত আবশ্যক।

এতে আরও বলা হয়, সাংবাদিকরা সরকারি ছুটির দিন মাত্র কয়েকদিন ছুটি ভোগ করেন। এর মধ্যে দুই ঈদে ৬ থেকে ৭ দিন, পহেলা বৈশাখ, ১ মে, ১২ রবিউল আউয়াল, ১০ মহররম (আশুরা) ও শবে বরাতের দিন সাংবাদিকরা ছুটি কাটান। এছাড়া সংবাদপত্রে বিশেষ ব্যবস্থায় ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর এ তিনদিন ছুটি বাবদ নগদ মজুরি দেওয়া হয়। এর বাইরে সরকারি অন্য ছুটির দিনে সাংবাদিকদের কোনো ধরনের ছুটি দেওয়া হয় না এবং ছুটির দিনে কাজ করার কোনো পারিশ্রমিকও দেওয়া হয় না।

ছুটির বিষয়ে মাত্র ২৬টি সংবাদপত্রের মালিকদের একটি সংগঠন সিদ্ধান্ত দেয় জানিয়ে আবেদনে বলা হয়, এ বছর ঈদুল ফিতরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৫ দিনের ছুটি ঘোষণার পাশাপাশি ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ২৭ মার্চ লাইতুল কদর ও শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটিসহ ৯ দিনের ছুটি ভোগ করবেন। সেখানে সাংবাদিকদের জন্য তিনদিনের ছুটি ঘোষণা করায় সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

‘সাংবাদিকদের লাইলাতুল কদরের কোনো ছুটি দেওয়া হয় না এবং ছুটির দিনে কাজ করারও কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। এমতাবস্থায় সংবাদপত্র, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াসহ সব গণমাধ্যমে লাইলাতুল কদরসহ পবিত্র ঈদুল ফিতরে কমপক্ষে সাতদিনের ছুটি ভোগ করার ও অন্যান্য সরকারি ছুটির দিনে সব গণমাধ্যমে ছুটি দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত দিয়ে তা গেজেট আকারে প্রকাশ করা জরুরি হয়ে পড়ছে।’

গণমাধ্যমকর্মীদের ছুটি ভোগের বিষয়ে বৈষম্য দূর করতে সরকারি ছুটির দিনগুলোতে গণমাধ্যমেও ছুটি ঘোষণার সরকারি সিদ্ধান্ত গেজেট আকারে জারি করার জন্য অনুরোধ করছি। সেই সঙ্গে ছুটির দিনে কোনো গণমাধ্যমে বিশেষ ব্যবস্থায় কাজ করালে দ্বিগুণ মজুরি দেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

এমএসএম / এমএসএম

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু

প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক

জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী

জুলাই শহীদদের ত্যাগ জাতিকে স্মরণ রাখতে হবে: মির্জা ফখরুল

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে : বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার : হাবিবুর রশিদ