ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিশেষ আয়োজন ‘মুক্তির মহিমা’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৩-২০২৫ বিকাল ৫:৫৩

মহান স্বাধীনতা দিবস ২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে আগামীকাল ২৬ মার্চ ২০২৫, বুধবার বিকাল ৪টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিশেষ আয়োজন ‘মুক্তির মহিমা’। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন। এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন উদ্যোক্তা এবং সমাজকর্মী সাদাফ সাজ সিদ্দিকী এবং আলোকচিত্র শিল্পী, শিক্ষক ও সমাজকর্মী জান্নাতুল মাওয়া। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। 

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সমবেত ‘যন্ত্রবাদন’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পীগণ। এরপর আবৃত্তি পরিবেশন করবেন এনামুল হক জুয়েল এবং কাজী বুশরা আহমেদ তিথি। সবশেষে একক আবৃত্তি পরিবেশন করবেন এ বি এম সোহেল রশিদ।অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে একাডেমির পক্ষ থেকে মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।

এমএসএম / এমএসএম

হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’

দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি হয়েছে

২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার

জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের

শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০

রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণে শীর্ষে লাহোর