ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৪-২০২৫ দুপুর ১:৫৪

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল রোববার প্রথম কর্মদিবস। তাই আজ যে যেভাবে পারছে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে যাত্রীদের অভিযোগ কিছু গণপরিবহনে বাড়তি ভাড়া নেওয়ার।

শনিবার (৫ এপ্রিল) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে, যাত্রাবাড়ি, জনপথ মোড় বাস স্টপেজ ঘুরে এ চিত্র দেখা গেছে।

সায়েদাবাদ সংলগ্ন জনপথ মোড় বাস স্টপেজে কথা হয় ওয়াসিম মঈনের সঙ্গে। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সরকারি চাকরি করেন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে শরিয়তপুরে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ঈদের ছুটি শেষ হওয়ায় তিনি আজ শরিয়তপুর সুপার সার্ভিসে করে ঢাকায় ফিরেছেন।

ওয়াসিম মঈন বলেন, এবার ঈদে যাওয়া-আসায় কোনো ভোগান্তি পোহাতে হয়নি। তবে শরিয়তপুর সুপার সার্ভিস পরিবহনের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করে বলেন, ২৫০ টাকার ভাড়া ৪০০ টাকা করে নিচ্ছে।

ছুটি শেষে মাদারীপুরের শিবচর থেকে ঢাকায় ফিরছেন নাইনা নাজনিন। তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। তিনি বলেন, পরিবার পরিজন নিয়ে গ্রামে ঈদ করলাম। ৯ দিনের ছুটি নিমিষেই পার হয়ে গেছে। আগামীকাল থেকে অফিস। কী আর করা, ঢাকায় ফিরে আসতে হলো।

মাসুদ শিকদার নামের এক যাত্রী ঢাকায় ব্যবসা করেন। ঈদ করতে পরিবার পরিজনসহ খুলনায় গিয়েছিলেন। গোল্ডেন লাইন পরিবহনে আজ তিনি ঢাকায় ফিরলেন। তিনি বলেন, এবারের ঈদ ছিল স্বস্তির ঈদ। যাওয়া-আসা কোনো কষ্ট হয়নি।  আইনশৃঙ্খলা বাহিনীতে অত্যন্ত তৎপর দেখেছি। এজন্য সরকারকে ধন্যবাদ দিতেই হয়।

সায়দাবাদ বাস টার্মিনালের দোকানি মনসুর হোসেন বলেন, গতকাল বিপুলসংখ্যক মানুষ ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে এসেছে। আজ ভোর থেকে দেখছি মানুষ ঢাকা ফিরে আসছে। তুলনামূলকভাবে বেশি মানুষ ঢাকায় ফিরছে আজ।

এমএসএম / এমএসএম

হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’

দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি হয়েছে

২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার

জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের

শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০

রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণে শীর্ষে লাহোর