ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী রাস্তায় প্রায় পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদের ছুটি শেষে ঘরমুখো মানুষ ও লাঙ্গলবন্দ পুণ্যস্নানে আসা পুণ্যার্থীরা।
শনিবার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মহাসড়কে তীব্র যানজট দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া থেকে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ পর্যন্ত তীব্র যানজট রয়েছে। এতে অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, গাজারিয়া থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত আসতে প্রায় আধাঘণ্টা সময় লাগছে। এরপর লাঙ্গলবন্দ পর্যন্ত ধীরগতি থাকলেও গরমে বৃদ্ধ ও শিশুদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
দেশের বিভিন্ন স্থান থেকে লাঙ্গলবন্দ পূণ্যস্নানে আসা পুণ্যার্থীরা বলছেন, গজারিয়া থেকে লাঙ্গলবন্দ পর্যন্ত আসতেই ঘণ্টা খানেক সময় লাগছে। অনেকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই স্নান উৎসবে যোগ দিচ্ছেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহেদ মোর্শেদ বলেন, ঈদের ছুটি থাকায় ঘরমুখো মানুষের চাপ রয়েছে এছাড়া লাঙ্গলবন্দের পুণ্যস্নানে প্রচুর পুণ্যার্থীর আসায় গাড়ির চাপ বাড়ছে তাই যানজটের সৃষ্টি হয়েছে। আমাদের একাধিক টিম মহাসড়কে কাজ করছে।
এমএসএম / এমএসএম
পুলিশের এডিশনাল ডিআইজির বাসায় অভিযান, মাদকসহ আটক ৮৪
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে যেসব বিষয়
ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
পূজায় টানা ৫ দিনের সরকারি ছুটি শুরু
ঢাকায় মিশন খোলার জন্য পর্তুগালের রাষ্ট্রপতিকে অনুরোধ
প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখছি
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
জুলাইকে ধারণ না করায় বিরোধী দল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি
১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
জুলাই স্মৃতিস্তম্ভ' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী