ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সাড়ে তিন ঘণ্টা বিলম্বে ঢাকা ছাড়লো বুড়িমারী এক্সপ্রেস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৪-২০২৫ দুপুর ২:৭

অবশেষে লালমনিরহাটগামী আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস (৮০৯) ট্রেন তিন ঘণ্টার বেশি সময় বিলম্ব নিয়ে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়েছে। যদিও ট্রেনটির ঢাকা ছাড়ার কথা ছিল সকাল সাড়ে ৮টায়। ট্রেনটি এত দীর্ঘ সময় বিলম্ব হওয়ায় বিরক্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

শনিবার (৫ এপ্রিল) সকাল ১১টা ৫২ মিনিটে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্লাটফর্ম থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিলম্বে যাওয়ায় ট্রেনে যাত্রীর সংখ্যা ছিল কম।

এর আগে দেখা যায়, ট্রেনটি লালমনিরহাট থেকে এসে সকাল ১০টা ৩৩ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্লাটফর্মে থামে। ট্রেনটি প্লাটফর্মে আসার পর অপেক্ষমাণ যাত্রীরা ট্রেনে চড়তে শুরু করেন। বিলম্বে আসায় ট্রেনটিতে শুধুমাত্র ওয়াটারিং করা হয়েছে।

এই ট্রেনে সান্তাহারগামী যাত্রী নয়ন  বলেন, একতা এক্সপ্রেস ঠিক সময়ে গেছে। আমাদের ট্রেন সাড়ে ৮টায় যাওয়ার কথা, কিন্তু এখন ১১টা ২০ বাজে। তাও ছাড়ছে না। এই ট্রেন ঠিক সময়ে যায় বলে আরো দশ দিন আগে টিকিট কেটে রেখেছিলাম। কিন্তু গত কয়েকদিন যাবত খুব দেরি করছে।

তিনি বলেন, এখন তো প্রচণ্ড বিরক্ত লাগছে। ঠিক সময়ে ট্রেন ছাড়লে এখন ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছাকাছি থাকতাম। অথচ এখন পর্যন্ত ট্রেন ঢাকা থেকেই ছাড়তে পারলো না।

নাটোরের যাত্রী মো. শাহজাহান বলেন, সকাল সাড়ে ৮টায় ছাড়ার কথা বুড়িমারী এক্সপ্রেস। অথচ এখন বেলা ১১টা বাজে, ট্রেনটি ছাড়েনি, কখন বাড়ি যাবো জানি না।

চার বছরের ছেলে আবদুর রহমানকে নিয়ে বগুড়ার সান্তাহার যাচ্ছিলেন মো. হেলাল হোসেন। যথাসময়ে ট্রেন ধরবেন বলে সকাল সাড়ে ৭টায় তিনি ঢাকা রেলওয়ে স্টেশনে আসেন। বিরক্তি নিয়ে তিনি বলেন, এত সকালে এসে কী লাভ হলো? এখন ঘড়ির কাঁটায় বাজে বেলা সাড়ে ১১টা, জানি না কখন এই ট্রেনটি ছাড়বে।

রুবেল মিয়া তার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন যমুনা সেতু পূর্ব স্টেশনে। তিনি স্ট্যান্ডিং টিকিট কেটেছিলেন একতা এক্সপ্রেসের, সেই ট্রেনে উঠতে না পেরে তিনি আসেন বুড়িমারী এক্সপ্রেসে। তিনি বলেন, একতা মিস করার পরে স্টেশনে দেখি বুড়িমারী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। তখন বাজে বেলা ১০টা ২০ মিনিট, এখন এক ঘণ্টা ধরে বসে আছি, ট্রেন ছাড়ার নাম নেই।

এদিকে ঢাকা রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটি ঢাকায় আসতে দেরি করায় বিলম্ব হয়েছে।

এমএসএম / এমএসএম

হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’

দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি হয়েছে

২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার

জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের

শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০

রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণে শীর্ষে লাহোর