ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

‘ইসরায়েল একটি অভিশপ্ত দেশ’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৪-২০২৫ দুপুর ১:২৬

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী ও শিক্ষকরা।

সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড়ে ঢাকা স্টেট কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা বিক্ষোভ মিছিল করেন। এসময় স্থানীয়রা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

বিক্ষোভ মিছিলে ঢাকা স্টেট কলেজের শিক্ষক আকতার হোসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, মুসলিম প্রধান দেশের নেতা হিসেবে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানানো উচিত। ইসরায়েল একটি অভিশপ্ত দেশ, যারা নিরীহ মুসলিমদের ওপর হামলা চালিয়ে আসছে।

বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সংক্ষিপ্ত বক্তব্য শেষে মিছিলটি মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে নুর জাহান রোড ঘুরে কলেজের সামনে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

এমএসএম / এমএসএম

হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’

দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি হয়েছে

২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার

জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের

শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০

রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণে শীর্ষে লাহোর