জাককানইবি'তে ১লা বৈশাখে হবে বৈশাখী মেলা: থাকবে ঘুড়ি উৎসব
প্রথমবারের মতো বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যাম্পাসে এবার আয়োজিত হতে যাচ্ছে বৈশাখী মেলা। মেলায় নতুন মাত্রা যোগ করবে চৈত্র সংক্রান্তির বিকেলে আয়োজিত ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব।
পহেলা বৈশাখ উদযাপন কমিটি সূত্রে আরো জানা যায়, পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে সকালে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। চৈত্রসংক্রান্তি উপলক্ষে দুপুরে ঘুড়ি উড়ানো ও সন্ধ্যায় ফানুস উড়ানোর আয়োজন করা হয়েছে। সর্বশেষ আকর্ষণ হিসেবে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে বৈশাখের গান, লোকগান, লোকনৃত্য, যাত্রাপালাসহ বিভিন্ন আয়োজন করা হয়েছে।
এছাড়া পহেলা বৈশাখে বৈশাখী মেলা উপলক্ষে স্টল বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উদ্যাপনের জন্য গঠিত কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আগামী ১৪/০৪/২০২৫ তারিখে বৈশাখী মেলার আয়োজন করা হবে। উক্ত মেলা উপলক্ষে স্টল বরাদ্দ দেওয়া হবে। স্টল বরাদ্দ দেয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পরিবারের অভ্যন্তরীণ সংগঠন/ব্যক্তিসহ বিশ্ববিদ্যালয়ের বাইরের ব্যক্তি/প্রতিষ্ঠানকে আহ্বান জানানো হচ্ছে। স্টল বরাদ্দ নেয়ার ক্ষেত্রে আগ্রহীগণকে আগামী ১২/০৪/২০২৫ তারিখের মধ্যে প্রক্টর অফিসে যোগাযোগ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।"
পহেলা বৈশাখে প্রথম বারের মতো বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজন করতে যাচ্ছে ঘুড়ি উৎসব। গ্রামীণ ঐতিহ্যের এই ঘুড়ি উৎসব সম্পর্কে জানতে চাওয়া হলে পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স) বলেন, "এবারই প্রথম আমরা ঘুড়ি উৎসব আয়োজনের পরিকল্পনা করেছি। যেহেতু ঘুড়ি উড়ানোর সাথে বাতাস বা বৃষ্টির একটা সম্পর্ক থাকে। সেক্ষেত্রে পরিবেশ অনুকূলে থাকলে আমরা ঘুড়ি উৎসব করতে পারবো। সেই সাথে সন্ধ্যায় ফানুস উড়ানো হবে।"
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য