ইবির বিএনসিসিতে পদোন্নতি পেয়েছেন ক্যাডেট সার্জেন্ট সুলতান মাহমুদ
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্টের অধীনস্থ ২৪ বিএনসিসি ব্যাটালিয়নের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি পেয়েছেন ক্যাডেট সার্জেন্ট সুলতান মাহমুদ। তিনি বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সুন্দরবন রেজিমেন্টের কমান্ডার লে. কর্নেল কামরুল ইসলাম, পিএসসি, আর্টিলারি এবং ২৪ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার অধ্যাপক মেজর ড. শাহিনুর রহমান তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।পূর্বে ৭ জানুয়ারি সুন্দরবন রেজিমেন্ট অ্যাডজুট্যান্ট মেজর পলাশ কুমার বিশ্বাস, ইএমই স্বাক্ষরিত (রেজিমেন্ট কমান্ডারের পক্ষে) এক আদেশে এ তথ্য জানানো হয়।
সিইউও সুলতান মাহমুদ বলেন, সিইউও হিসেবে সুন্দরবন রেজিমেন্ট কর্তৃক যে দায়িত্ব পেয়েছি, তা নিষ্ঠার সঙ্গে পালন করব এবং ইসলামী বিশ্ববিদ্যালয় প্লাটুনকে আরও এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আমার লক্ষ্য থাকবে, ক্যাডেটরা যেন এথিকস বজায় রেখে নিজেদের আরও দক্ষ ও চৌকস প্রমাণ করতে পারে।
এদিকে আগামী ৬ মাসের জন্য তিনি সুন্দরবন রেজিমেন্ট এর ২৪নং ব্যাটালিয়নের আলফা কোম্পানির সিইউও এবং কোম্পানি এডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।উল্লেখ্য, সুলতান মাহমুদ ৩টি ব্যাটালিয়ন ক্যাম্প, ২টি রেজিমেন্ট ক্যাম্প ও ১টি কেন্দ্রীয় ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। এছাড়া, ইবিতে ২০২২ সালের ১৬ ডিসেম্বরের বিজয় দিবস, ২০২৩ সালের ২৬ মার্চের স্বাধীনতা দিবস প্যারেড ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস প্যারেড, ২০২৪ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবস প্যারেড, ভর্তি পরীক্ষার ডিউটিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।
এমএসএম / এমএসএম
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের