বৈশাখের রঙে রাঙা শিশুদের মুখ, আনন্দ শোভাযাত্রায় বাঁধভাঙা উল্লাস
মায়ের হাত ধরে প্রথমবারের মতো পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় এসেছে সহোদর আব্দুল্লাহ ও আব্দুর রহমান। শোভাযাত্রার বাঁধভাঙা উল্লাস শেষে মুখে রংতুলির আঁচড়ে ‘শুভ নববর্ষ’ লেখার আবদারও পূরণ হলো। তাই তাদের খুশির যেন শেষ নেই।
একই অনুভূতি বাবার হাত ধরে শোভাযাত্রায় আসা সহোদর মৃন্ময় ও বিশঙ্কেরও। গাল রঙিন করার পর হাতে চরকি নিয়ে তারাও জানালো আনন্দ অনুভূতির কথা।
সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও চারুকলা অনুষদ প্রাঙ্গণে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বৈশাখের আনন্দ শোভাযাত্রা কেবল বড়দের মিলনমেলাই নয়, বরং কচিকাঁচাদের নির্মল হাসিতেও মুখর হয়ে উঠেছে। এর মধ্যে গালে ‘শুভ নববর্ষ’ লেখা শিশুদের উচ্ছ্বাস আর খুশি বিশেষভাবে নজর কেড়েছে।
পাঁচ বছরের শিশু বিশাঙ্কের গালে ছিল আলপনার রঙিন নকশা। ছোট এই শিশু অনুভূতি জানিয়ে বলে, খুব মজা লেগেছে। গালে শুভ নববর্ষ লিখেছি। চরকি কিনেছি। মেলা ঘুরে দেখেছি। খুব ভালো লাগছে, আনন্দ লাগছে।
বিশাঙ্কের বাবা জানান, তারা লালবাগ থেকে শোভাযাত্রায় অংশ নিতে এসেছেন। মেলায় ঘোরাঘুরি করা আর এই আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া শিশুদের কাছে এক বিশেষ আনন্দের ব্যাপার। তাই তাদের নিয়ে এসেছি।
আব্দুর রহমান নামের আরেক শিশু বলে, অনেক ভালো লেগেছে। ঘোড়া দেখেছি। অনেক ঢাকঢোল ছিল, খুব আনন্দ হয়েছে।
তাদের বাবা-মায়ের হাত ধরে উৎসবে শামিল হয়েছে আরও অনেক শিশু। তাদের কারো হাতে ছিল বৈশাখী খেলনা, চরকি, আবার কারো মুখে ছিল রংতুলির আঁচড়।
এর আগে সকাল ৯টায় ঢাবির চারুকলা অনুষদের সামনে থেকে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরু হয়। ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়।
এমএসএম / এমএসএম
সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু
২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি
প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান
রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী
অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি
ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু
ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের
বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার
হাসিনা ভারতে বসে যা করছেন, বাংলাদেশ থেকে হলে মোদি ঢাকা সফর করতেন
শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী
১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী
সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত