দেশ থেকে অমঙ্গল দূর হয়ে গেছে
দেশ থেকে ইতোমধ্যে অমঙ্গল দূর হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করছি। যেটুকু অশুভ এখনো রয়ে গেছে, তাও শিগগির দূর হয়ে যাবে।
সোমবার (১৪ এপ্রিল) সকালে রমনার বটমূলে বাংলা নববর্ষের বর্ষবরণ উৎসবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নববর্ষ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমরা এবার নতুনভাবে নতুন বাংলাদেশে নববর্ষ উদযাপন করছি। এটি এক মিলনমেলায় পরিণত হয়েছে। সবাই এসেছেন, উদযাপন করছেন।
তিনি আরও বলেন, আমরা চাই এই নতুন বাংলাদেশে সবাই আনন্দে থাকুক। দেশ আরও উন্নতির পথে এগিয়ে যাক। অশুভ, ঝরা-সবকিছু দূর হয়ে যাক। দেশ থেকে অমঙ্গল ইতোমধ্যে দূর হয়ে গেছে। আমরা প্রস্তুতি নিচ্ছি যেন নতুন বছরে বাংলাদেশ আরও ভালো কিছু করতে পারে।
প্রতিবারের মতো রঙের ছটা ও উৎসবের আমেজ থাকলেও এবার ভিন্ন আয়োজনে বরণ করা হয়েছে নববর্ষকে। এবারের আয়োজনে রাখা হয়েছে বিশেষ মোটিফ ফ্যাসিস্টের মুখাবয়ব। এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়েছেন।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আপা তার ওয়াদা রাখলেন, ফিরে আসলেন আরও ভয়ংকর রূপে!’বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেন হাজারো মানুষ। শোভাযাত্রায় মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছসহ নানা বিশালাকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয় গ্রামীণ জীবন ও প্রকৃতিনির্ভর মানুষের সংগ্রামের রূপ।
এমএসএম / এমএসএম
জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান অভিঘাত বিশ্ববাসীর জন্য কঠিন বাস্তবতা
প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২
৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী
কমতে পারে ‘লাইফলাইন’ গ্রাহকদের বিদ্যুৎ বিল
প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি প্রতিনিধি দলের সাক্ষাৎ
ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন
হাজিদের ১৫০ লাগেজ কেটে চুরির অভিযোগ অসত্য : বিমান প্রতিমন্ত্রী
বিএসএফের ১০টি পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি
মায়ের প্রতি অবহেলায় শাস্তি পাবেন সেই যুগ্ম-সচিব
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম
হামে মৃত্যুর মিছিল যেন থামছেই না, দেশে মৃত্যু ছাড়াল ৬০০
রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা