ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

রাবির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু , প্রতি আসনে লড়ছেন ৫১ জন


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৪-২০২৫ দুপুর ১২:৫৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা আজ । এতে মোট ১৮৭২টি আসনের বিপরীতে পরীক্ষায় বসছেন ৯৬ হাজার ১৬২ জন ভর্তিচ্ছু। প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৫১ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়,  শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা ও দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত দুটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 'এ' ইউনিটের ১৮৭২টি আসন ৪টি অনুষদ ও ১টি ইনস্টিটিউটে বণ্টিত। এর মধ্যে কলা অনুষদে ৮৮৬টি, সামাজিক বিজ্ঞান অনুষদে ৬৫৬টি, আইন অনুষদে ১৬০টি, চারুকলা অনুষদে ১২০টি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ৫০টি আসন অন্তর্ভুক্ত রয়েছে।

এ দিকে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি সম্পর্কে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ডিনস কমপ্লেক্সের সামনে বেলা সাড়ে ১১ টায় প্রেস ব্রিফিং করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। এসময় তিনি বলেন, এখন পর্যন্ত কোন অসদুপায় এবং প্রক্সিকান্ডের ঘটনা ঘঠে নি।তবে শিক্ষার্থীদের ক্ষুদ্র একটা অংশ আগের একটা এডমিট কার্ড নিয়ে এসেছে। নতুন এডমিট কার্ড নিয়ে তাদের পরিক্ষায় অংশগ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। গত পরিক্ষায় ওএমআর শিট নিয়ে সমস্যা হয়েছিল, সেটা আমরা সংশোধন করেছি। এখন পর্যন্ত কোন কেন্দ্রে এ সমস্যার সম্মুখীন হয়নি।

ভর্তি পরীক্ষার সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, 'ভর্তি পরীক্ষার সকল অনিয়ম ঠেকাতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেকোনো অনিয়ম ঠেকাতে পুলিশ, র‍্যাব, গোয়েন্দা বাহিনীর কয়েকটি টিম ট্রাফিক, ইনটেলিজেন্স, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে।'

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল 'বি' ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়। আগামী ২৬ এপ্রিল 'সি' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা। এ বছর ভর্তি পরীক্ষা রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর এই চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য