টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
মিরপুরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড। ৩-১ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ দল ইতোমধ্যে নিশ্চিত করেছে সিরিজ জয়।
নিয়ম রক্ষার ম্যাচেও টস ভাগ্য এসেছে নিউজিল্যান্ডের পক্ষে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী দল।
প্রথম চার ম্যাচে অভিন্ন একাদশ নিয়ে খেলার পর এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে চারটি পরিবর্তন। একাদশে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার, শামীম হোসেন পাটোয়ারি, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। আগের ম্যাচের একাদশে থাকা সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মেহেদী হাসান এই ম্যাচে নেই।
নিউজিল্যান্ডের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। একাদশে ফিরেছেন স্কট কুগেলেইন, বেন সিয়ার্স ও জ্যাকব ডাফি। একাদশে নেই ব্লেয়ার টিকনার, হামিশ ব্যানেট ও চোট আক্রান্ত টম ব্লানডেল।
বাংলাদেশ : নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড : ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, স্কট কুগেলেইন, কোল ম্যাককঞ্চি, বেন সিয়ার্স, এজাজ পেটেল, জ্যাকব ডাফি।
এমএসএম / এমএসএম
রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল
একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ
২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার
৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ
পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি
চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া
এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!
রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড
সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ
বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও
চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের
শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায়
বোলারদের বেধড়ক পিটুনি খাওয়ার ম্যাচে যত রেকর্ড
Link Copied