ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

পারভেজ হত্যার প্রতিবাদে বাঙলা কলেজ ছাত্রদলের কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন


তৌহিদুল ইসলাম ক‍্যাম্পাস প্রতিনিধি photo তৌহিদুল ইসলাম ক‍্যাম্পাস প্রতিনিধি
প্রকাশিত: ২১-৪-২০২৫ দুপুর ২:৫২

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি বাঙলা কলেজ ছাত্রদল।

সোমবার (২১ এপ্রিল) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন আহমেদ।

পরে একে একে বক্তব্য রাখেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিরব, রিয়াজুল ইসলাম ও বাপ্পি দেওয়ান। এ সময় আরও বক্তব্য রাখেন বাংলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল রেজা এবং আহ্বায়ক মোখলেসুর রহমান।

বক্তারা তাদের বক্তব্যে জাহিদুল ইসলাম পারভেজ হত্যার তীব্র নিন্দা জানান এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, ছাত্রদল সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে এবং ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখবে।

বক্তব্য শেষে নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল (শনিবার) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত হন ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ।

এমএসএম / এমএসএম

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য