ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শিক্ষার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর আগ্রহ বেশি : পরিকল্পনামন্ত্রী


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ১০-৯-২০২১ বিকাল ৭:৪
পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি বলেছেন শিক্ষার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর আগ্রহ বরাবরই বেশি। শিক্ষা খাতে বেশি বরাদ্দ প্রদান করেন। বাঙ্গালী জাতিকে শিক্ষিত করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।  তিনি বলেন বাঙ্গালীর বিকল্প বাঙ্গালীই।  শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সূস্হ থাকার জন্য মাস্ক পরিধান সহ স্বাস্থ্য বিধি অনুসরণ করার আহ্বান জানান। শিক্ষার্থীদের জীবনকে নির্মল ও সুন্দর ভাবে উপভোগ করার জন্য ও উৎসাহিত করেন। 
১০ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টায় সুনামগঞ্জ জেলা পরিষদ আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্ম কর্তা জাকির হোসেন, তাহিরপুর উপজেলার চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, শিক্ষাবিদ পরিমল কান্তি দে,যোগেশ্বর দাস প্রমুখ।  পরে এইচ এস সি ও আলীম শিক্ষার্থীদের আর্থিক অনুদান ও সন্মাননা স্মারক প্রদান করেন।

এমএসএম / এমএসএম

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা