কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রতীকী অনশনে রাবি শিক্ষার্থীরা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে প্রতীকী আমরণ অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কয়েকজন শিক্ষার্থী। বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে তাঁরা এ কর্মসূচি শুরু করেন। উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
অনশন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমম্বয়ক সালাহউদ্দিন আম্মার, মো. আতাউল্লাহ, গণিত বিভাগের শিক্ষার্থী নাঈম আলম ও মৌসি, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন ও আরিফুল ইসলাম প্রমুখ।
সালাহউদ্দিন আম্মার বলেন, 'কুয়েটের ভাই-বোনদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আমরা অনশনে বসেছি। গতকাল কুয়েটের উপাচার্য বলেছেন, অধিকাংশ শিক্ষার্থীরা তাঁর পদত্যাগ চাচ্ছেন না। অধিকাংশ শিক্ষার্থী পদত্যাগ চাচ্ছে কিনা সেটি বুঝাতে আমরা সারাদেশের শিক্ষার্থী সমাজ একযোগে নিজ নিজ ক্যাম্পাসে অনশন কর্মসূচি পালন করছি।'
মো. আতাউল্লাহ বলেন, কুয়েটের উপাচার্যের পদত্যাগের দাবিতে সকাল ১০টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা অনশন কর্মসূচি শুরু করেছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাবেন।
এমএসএম / এমএসএম
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন
পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত
ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা
পাবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ