রোম ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা
রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়া শেষে ইতালির রোম ত্যাগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুরে লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। সোমবার (২৮ এপ্রিল) ভোরে দেশে পৌঁছানোর কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।গত ২১ এপ্রিল সন্ধ্যা ৭টায় কাতারের উদ্দেশে দেশ ছাড়েন প্রধান উপদেষ্টা। ৩ দিন সেখানে কাটিয়ে ২৫ এপ্রিল ভ্যাটিকান যান তিনি। সেখানে পোপ ফ্রান্সিস জর্জ মারিও বারগোগ্লিওর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন ড. ইউনূস। এছাড়া তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও ভ্যাটিকানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
২১ এপ্রিল মারা যান বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস।
এমএসএম / এমএসএম
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু
জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’
দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি হয়েছে
২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার
জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের
শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০
রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান