ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

রাবিতে বেড়ে চলছে ছোঁয়াচে চর্মরোগ 'স্ক্যাবিস'


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৪-২০২৫ বিকাল ৫:১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হঠাৎ প্রকোপ বেড়েছে ছোঁয়াচে চর্মরোগ স্ক্যাবিসের । এতে আক্রান্ত হচ্ছেন আবাসিক হল ও মেসে থাকা শিক্ষার্থীরা। গত ১ সপ্তাহে অন্তত ২০০ জন শিক্ষার্থী এ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে ছাত্রের সংখ্যা তুলনামূলক বেশি। 

সোমবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মাশিহুল আলম হোসাইন। 

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্ক্যাবিস এক প্রকার চর্মজনিত রোগ। এর প্রধান লক্ষণ হলো শরীরে চুলকানি ও গুটি গুটি র‌্যাশ ওঠা। স্পর্শের মাধ্যমে এ রোগ ছড়ায়। এ রোগে আক্রান্ত শিক্ষার্থীর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। গত ১ সপ্তাহে এ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন অন্তত ২০০ শিক্ষার্থী। আজ প্রায় ৪৫ জন শিক্ষার্থী এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গড়ে প্রতিদিন প্রায় ৩০ জন শিক্ষার্থী এ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের মধ্যে ছাত্রের সংখ্যা বেশি।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মাশিহুল আলম বলেন, ‘প্রথম দিকে হাত-পায়ের আঙুলের ফাঁকে, কব্জির সামনে, বগলে, যৌনাঙ্গে ও নাভিতে ছোট ছোট ফুসকুড়ি (দানা) দেখা দেয়। আস্তে আস্তে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। দিনের বেলায় বিভিন্ন কাজের মধ্যে থাকার কারণে চুলকানি কিছুটা সহনীয় পর্যায়ে থাকে। কিন্তু রাতে তা প্রকোপ আকার ধারণ করে। বিভিন্ন হল ও মেসে থাকা শিক্ষার্থীদের মধ্যে এ রোগ ছড়িয়ে পড়ছে।’

এ রোগ প্রতিরোধের বিষয়ে এই বিশেষজ্ঞ ডাক্তার বলেন, ‘এটি একটি ছোঁয়াচে রোগ। প্রথমত সবাইকে সচেতন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কারও ব্যক্তিগত জিনিস যেমন: জামা-কাপড়, তোয়ালে, বিছানার চাদর-বালিশ ইত্যাদি ব্যবহার করা যাবে না। এটা নিয়ে জনসচেতনা বৃদ্ধি করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রেই এ রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘কিছুদিন আগে জলবসন্ত বৃদ্ধি পেয়েছিল। এখন স্ক্যাবিস। এই রোগের চিকিৎসার জন্য যে সকল ওষুধ প্রয়োজন, তা সবই মেডিকেল সেন্টারে পাওয়া যাচ্ছে।’

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

গণ বিশ্ববিদ্যালয়ে ‘ফিউচার রেডি ফার্মাসিস্ট’ শীর্ষক সেমিনার

গবির মাইক্রোবায়োলজি শিক্ষার্থীদের ল্যাবরেটরি পরিদর্শন

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কুবি ছাত্রদলের আনন্দ মিছিল

গবিসাস ও ব্লাড কালেক্টরসের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতার প্রত্যয়

বিশ্বকাপে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ইউট্যাব ও জিয়া পরিষদের আয়োজনে পবিপ্রবি ও ববি উপাচার্যকে সংবর্ধনা

দুধ থেকে স্বপ্নের স্বাদ: ভেটেরিনারি শিক্ষার্থীদের এক মিষ্টিময় পাঠশালা

কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন

গণ বিশ্ববিদ্যালয়ে বন্ধুসভার ৩০০ গাছ রোপণ

পবিপ্রবির সৃজনী বিদ্যানিকেতনে দায়িত্ব হস্তান্তর, নবনিযুক্ত উপাচার্যকে সংবর্ধনা

শিক্ষক সংকটের কারণে সেশনজটে কুবির আইন বিভাগের শিক্ষার্থীরা