ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

যথা সময়ে 'রুয়া' নির্বাচনসহ তিন দফা দাবিতে প্রশাসনকে স্মারকলিপি প্রদান


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৪-২০২৫ বিকাল ৫:৩৯

পূর্ব নির্ধারিত তারিখ আগামী ১০ মে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের (রুয়া) কার্যনির্বাহী কমিটির নির্বাচনসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি প্রদান করেছে রাজশাহীস্থ রুয়ার আজীবন সদস্যগণ। বুধবার (৩০ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রুয়া এডহক কমিটির আহ্বায়ক অধ্যাপক ফরিদ উদ্দিন খানের কাছে স্মারকলিপি প্রদান করেন তাঁরা। 

তাদের অন্য দাবি দুটি হলো 'রাজশাহীর বাইরে থেকে আসা ও শহরের বিভিন্ন প্রান্তে অবস্থানরত রুয়া সদস্যদের যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা করা', 'রাজশাহীর বাইরে থেকে আগতদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা'। 
স্মারকলিপিতে বলা হয়, আগামী ১০ মে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে অনেক সদস্যরা তাদের অফিস থেকে ছুটি নিয়েছে। রাজশাহীতে হোটেল বুকিং করেছে এবং যাওয়া আসার জন্য বাস, ট্রেন ও বিমানসহ অন্যান্য পরিবহন ব্যাবস্থা নিশ্চিত করেছে। কিন্তু একটি কুচক্রিমহল এ নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র করছে। নির্বাচনের দিন তারিখ নির্ধারণ হয়ে যাওয়ার পর যুক্তি সঙ্গত কোন কারণ  ছাড়া কিংবা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ অথবা জাতীয় কোন ইস্যু ছাড়া বন্ধ করা কোনভাবেই কাম্য নয়। আমরা নির্বাচন বন্ধ করার চক্রান্ত ও ষড়যন্ত্রেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

স্মারকলিপিতে আরও বলা হয়, এ অবস্থায় আমরা রুয়া নির্বাচন পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়ার দাবি জানাচ্ছি। আমরা রাজশাহীস্থ রুয়া  আজীবন সদস্যরা আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করবো।

এ বিষয়ে অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, আগামীকাল এডহক কমিটির মিটিং রয়েছে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

‎দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি