ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

৭ জেলায় বজ্রপাতের শঙ্কা, আবহাওয়া অফিসের ১০ পরামর্শ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৫-২০২৫ দুপুর ১:৩৩

দেশের সাত জেলায় আজ শনিবার দুপুর পৌনে ১২টা থেকে পরবর্তী দুই থেকে চার ঘণ্টার মধ্যে বজ্রবৃষ্টির পাশাপাশি বজ্রপাতের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বজ্রপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

এই বিষয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আজ সব বিভাগে বৃষ্টির আভাস রয়েছে। দেশের ১৪টি অঞ্চলে বৃষ্টিপাত বেশি হতে পারে। তবে এই সাত অঞ্চলে বজ্রপাতের একটা শঙ্কা রয়েছে।

এই অবস্থায় আবহাওয়া অফিস ১০টি পরামর্শ দিয়েছে। সেগুলো হলো:

১. বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।
২. জানালা ও দরজা বন্ধ রাখুন।
৩. সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।
৪. নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।
৫. গাছের নিচে আশ্রয় নেবেন না।
৬. কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
৭. বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে দিন।
৮. জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।
৯. বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।
১০. শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।

এমএসএম / এমএসএম

হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’

দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি হয়েছে

২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার

জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের

শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০

রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণে শীর্ষে লাহোর