ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আইসিইউ'তে পেলে, উদ্বিগ্ন বিশ্ব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২১ দুপুর ৪:৫৯

হাসপাতালের আইসিইউতে ভর্তি ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে। সম্প্রতি অস্ত্রোপচার করে কোলন টিউমার ফেলে দিতে হয়েছে কিংবদন্তী এ ফুটবলারকে। তবে অস্ত্রোপচারের এক সপ্তাহ পেরিয়ে গেলেও আইসিইউ থেকে ছাড়া না পাওয়ায় উদ্বিগ্ন বিশ্বের ফুটবলপ্রেমীরা।

ভারতীয় গণমাধ্যম জি নিউজের খবরে বলা হয়, পেলে আইসিইউ'তে থাকলেও আতঙ্কের কিছু নেই।

সামাজিক মাধ্যমে এক পোস্টে পেলে জানিয়েছেন, সুস্থ হয়ে উঠছেন তিনি। পুরোপুরি সুস্থ হতে আরও একটু সময় লাগবে। আপাতত আইসিইউতে থাকতে হচ্ছে।

পরিবারের সঙ্গে হাসপাতালে ভালোই সময় কাটাচ্ছেন বলেও লিখেছেন পেলে।

হাসপাতালের বিছানাতে শুয়েই রবার্তো কার্লোসকে ধন্যবাদ জানালেন পেলে। পুরনো একটি ছবি পোস্ট করে পেলে সামাজিক মাধ্যমে পেলে লিখেন, আমার এই অসুস্থতার সময়ে কার্লোস যেভাবে পাশে দাঁড়িয়েছেন, প্রতি মুহূর্তে খোঁজ নিচ্ছেন, তাতে আমি কৃতজ্ঞ।

ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার পেলে কোলনে টিউমারে আক্রান্ত ছিলেন। গত শনিবার তার ডান দিকের কোলন থেকে টিউমারটি অস্ত্রোপচার করে বের করে দেন ফ্যাবিও ও মিগুয়েল নামের দুই চিকিত্‍সক। 

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি