ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

নিগারের একার লড়াই, অল্প পুঁজিতে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৪-২০২৬ দুপুর ১:৩৫

রাজশাহীতে নারীদের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তারা আগে ব্যাটিং নিয়ে সুবিধা করতে পারেনি। ৪ রানে ২ উইকেট হারানোর ধাক্কা নিগার সুলতানার হাফ সেঞ্চুরিতে কাটিয়ে উঠলেও টেনেটুনে দেড়শ পার করে থেমেছে স্বাগতিকরা।

মালকি মাদারা তার প্রথম দুই ওভারে জুয়াইরিয়া ফেরদৌস ও শারমিন আক্তারকে তুলে নেন। আগের ম্যাচে ৮৬ রান করা শারমিন ৬ বল খেলে ডাক মারেন।

শারমিন সুলতানার সঙ্গে নিগারের ৪৫ রানের জুটি প্রতিরোধ গড়েছিল। কিন্তু শারমিনের বিদায়ে আবার ধাক্কা লাগে বাংলাদেশের ব্যাটিং লাইনে। 
১১১ রানে ৬ উইকেট হারানোর পর নিগার ও নাহিদা আক্তার শেষ প্রতিরোধ গড়েন। ৩৩ রানের জুটি ভাঙে নিগারের বিদায়ে। নবম ওয়ানডে ফিফটিতে বাংলাদেশ অধিনায়ক ১০১ বলে ৪ চারে ৫৮ রান করেন।

নাহিদার ২০ ও রাবেয়া খানের ১৫ রানের সৌজন্যে বাংলাদেশ দেড়শ পার করে। রিতু মনি ১৭ ও স্বর্ণা আক্তার ১৬ রান করে ছোটখাটো অবদান রাখেন।

৪৫.৫ ওভারে বাংলাদেশ ১৬৫ রানে অলআউট হয়। শ্রীলঙ্কার পক্ষে চামারি আতাপাত্তু সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে উইকেট পান মাদারা, নিমাশা মিপাগে ও ইনোকা রানাভিরা।

সিরিজে ১-০ তে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে শ্রীলঙ্কাকে আটকে দেওয়ার কঠিন চ্যালেঞ্জ।

এমএসএম / এমএসএম

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল