ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা
পাকিস্তানে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে স্বাগতিকদের কাছে ৩ উইকেটে হেরে গেছে শ্রীলঙ্কা। ম্যাচটি শেষ হওয়ার পর পরই তারা দুঃসংবাদ পেয়েছে।
স্লো ওভার রেটের দায়ে অভিযুক্ত হয়েছে শ্রীলঙ্কা। কিন্তু সেই অপরাধ তারা ফাইনালে নয়, বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে লাহোরে করেছিল।
নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় শ্রীলঙ্কাকে জরিমানা আরোপ করেছেন এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো।
নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে, প্রতি ওভার কম হওয়ার জন্য দলের প্রতিটি খেলোয়াড়কে তাদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।
শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিস অপরাধ স্বীকার করে আরোপিত শাস্তি মেনে নেওয়ার কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন নেই। অনফিল্ড আম্পায়ার আহসান রাজা ও শরফুদ্দৌলা ইবনে শহীদ, তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটস ও চতুর্থ আম্পায়ার নাসির হুসেইন এই অভিযোগ তোলেন।
aliul / aliul
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : বাংলাদেশসহ ৬ দলের সামনে যে সমীকরণ
ইয়ামালকে বদলি করার ‘সহজ’ কৌশল জানালেন ফ্লিক
ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা
গার্দিওলাকে টপকে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক
ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ
লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের
উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু
কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত
নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড
ব্যালন ডি’অরে মেসিকে পছন্দের শীর্ষে রেখেছিলেন ব্রাজিলসহ ৬ দেশের সাংবাদিক
১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫
স্পিন বিষে নীল বাংলাদেশ