টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : বাংলাদেশসহ ৬ দলের সামনে যে সমীকরণ
অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে ঐতিহাসিক জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে। কিন্তু নাজমুল হোসেন শান্ত’র দল ওয়েস্ট ইন্ডিজের কাছে মিরপুর টেস্টে হেরে সেই সমীকরণ কঠিন করে তুলেছে। তবে সম্ভাবনা টিকে আছে কাগজে-কলমে। সবমিলিয়ে ৬ দল ফাইনালে ওঠার সমীকরণে রয়েছে।
গতকাল (শনিবার) দুটি টেস্ট শেষে পয়েন্ট টেবিলে বেশ রদবদল এসেছে। বাংলাদেশের ম্যাচ ছাড়া অপর ম্যাচে কেপটাউনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। ফলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে নিউজিল্যান্ড (৭২.২২ শতাংশ পয়েন্ট)। অস্ট্রেলিয়া সেরা দুইয়ের নিচে (তৃতীয়, ৬৯.২৩ শতাংশ) নেমে গেছে। দুইয়ে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা (৭১.৪৩)।
ফাইনালের সমীকরণে থাকা ৬টি দলের অধিনায়ক
এদিকে, বাংলাদেশ (৪৭.৬২) ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে নেমে গেছে পাঁচ নম্বরে এবং ভারত (৫১.৫২) উঠেছে চারে। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্র চলছে। যেখানে প্রতিটি জয়ের জন্য ১২ পয়েন্ট, ড্রয়ের জন্য ৪ পয়েন্ট এবং টাই হলে ৬ পয়েন্ট দেওয়া হবে। পয়েন্ট তালিকার অবস্থান নির্ধারণে ব্যবহার করা হয় পয়েন্ট পার্সেন্টেজ বা পিসিটি। সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল খেলবে চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
কার কী সমীকরণ
নিউজিল্যান্ড
অবশিষ্ট ম্যাচ, প্রতিপক্ষ ও ভেন্যু : ভারত (২ টেস্ট, ঘরের মাঠে), অস্ট্রেলিয়া (৪ টেস্ট, অস্ট্রেলিয়ার মাটিতে), শ্রীলঙ্কা (২ টেস্ট, ঘরের মাঠে), পাকিস্তান (২ টেস্ট, পাকিস্তানের মাটিতে)।
চলতি চক্রে কিউিইদের সামনে এখনও ১০টি টেস্ট বাকি। এর মধ্য ৬টি টেস্ট জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৬৪.৬ শতাংশ। ফাইনালে উঠতে এটি যথেষ্ট না–ও হতে পারে। আবার ৭টি জয় ও ৩টিতে হার নিয়ে চক্র শেষ করতে পারলে তাদের পয়েন্ট ৭০.৮৩ শতাংশ হবে। তাহলে অন্তত দুইয়ে থাকবে মিচেল স্যান্টনারের দল এবং তারা ফাইনাল খেলবে।
দক্ষিণ আফ্রিকা
অবশিষ্ট ম্যাচ, প্রতিপক্ষ ও ভেন্যু : বাংলাদেশ (২ টেস্ট, ঘরের মাঠে), ইংল্যান্ড (৩ টেস্ট, ঘরের মাঠে), শ্রীলঙ্কা (২ টেস্ট, শ্রীলঙ্কার মাটিতে)।
অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। চলতি চক্রে তাদের আরও ৭টি ম্যাচ বাকি, এর মধ্যে পাঁচটিই তারা ঘরের মাঠে খেলবে। বাংলাদেশ ও ইংলিশদের বিপক্ষে সেই দুটি সিরিজের সব ম্যাচ জিতলে তাদের পয়েন্ট ৭১.৪২ শতাংশ হবে। আবার যেকোনো ৫ ম্যাচ জিতলেও একই পয়েন্ট নিয়ে ফাইনালে খেলবে টেম্বা বাভুমার দল। এর বাইরে ৪ জয়, এক ড্র–ও ৬৫ শতাংশের বেশি পয়েন্ট ফাইনালে উঠতে যথেষ্ট হতে পারে।
অস্ট্রেলিয়া
অবশিষ্ট ম্যাচ, প্রতিপক্ষ ও ভেন্যু : নিউজিল্যান্ড (৪ টেস্ট, ঘরের মাঠে), ভারত (৫ টেস্ট, ভারতের মাটিতে)।
দক্ষিণ আফ্রিকা সফরে টানা দুই হারে চলতি চক্রে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে শীর্ষ দুইয়ের নিচে চলে গেছে অস্ট্রেলিয়া। বাকি ৯টি টেস্টের মধ্যে ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং ২০২৭ সালের শুরুতে ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে তাদের। এর মধ্য ৬টিতে জিতলে তাদের ৬৭.২ শতাংশ পয়েন্ট ফাইনালের জন্য যথেষ্ট হবে। আর ৪ জয়, ২ ড্র ও বাকি ম্যাচগুলোতে জয়-হারের মিশ্র ফল পেলেও সেরা দুইয়ে থেকে ফাইনালে খেলবে অজিরা।
ভারত
অবশিষ্ট ম্যাচ, প্রতিপক্ষ ও ভেন্যু : নিউজিল্যান্ড (২ টেস্ট, নিউজিল্যান্ডের মাটিতে), অস্ট্রেলিয়া (৫ টেস্ট, ঘরের মাঠে)।
পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে থাকা ভারতের আরও সাতটি টেস্ট বাকি। সবকটিতে জিততে পারলে তাদের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৭০.৩৭ শতাংশে। ৬ জয় পেলেও পিসিটি হবে ৬৫ শতাংশ। অন্যদিকে পাঁচটি জয় ও একটি ড্র নিয়ে চক্র শেষ করতে পারলে ফাইনালে ওঠার জন্য অন্য দলগুলোর ফলাফলের ওপর নির্ভর করতে হবে ভারতকে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের গত চক্রে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশ
অবশিষ্ট ম্যাচ, প্রতিপক্ষ ও ভেন্যু : ওয়েস্ট ইন্ডিজ (১ টেস্ট, ঘরের মাঠে), দক্ষিণ আফ্রিকা (২ টেস্ট, দক্ষিণ আফ্রিকার মাটিতে), ইংল্যান্ড (২ টেস্ট, ঘরের মাঠে)।
ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর বাংলাদেশের পয়েন্ট ৪৭.৬২ শতাংশ হয়েছে। ফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে বাকি পাঁচটি টেস্টেই জিততে হবে টাইগারদের। সেক্ষেত্রে তাদের পয়েন্ট ৬৫ শতাংশ ছাড়িয়ে যাবে। কিন্তু আর একটি টেস্টেও হারলে বাংলাদেশের পয়েন্ট ৬১.১১ শতাংশে নেমে আসবে এবং সেরা দুইয়ে জায়গা করে নেওয়ার জন্য যথেষ্ট হবে না।
শ্রীলঙ্কা
অবশিষ্ট ম্যাচ, প্রতিপক্ষ ও ভেন্যু : পাকিস্তান (২ টেস্ট, পাকিস্তানের মাটিতে), নিউজিল্যান্ড (২ টেস্ট, নিউজিল্যান্ডের মাটিতে), দক্ষিণ আফ্রিকা (২ টেস্ট, ঘরের মাঠে)।
এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলে মাত্র ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট অর্জন করেছে শ্রীলঙ্কা। ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট ড্র হওয়ায় তাদের ফাইনালে ওঠার স্বপ্ন এখনও টিকে আছে। বাকি ৬টি টেস্টের সবকটিতে জিততে পারলে শ্রীলঙ্কার পয়েন্ট দাঁড়াবে ৬৬.৬৭ শতাংশে। অন্য দলগুলোর ফলাফলও অনুকূলে থাকলে এই পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে ফাইনালে ওঠার সুযোগ তৈরি হতে পারে।
aliul / aliul
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : বাংলাদেশসহ ৬ দলের সামনে যে সমীকরণ
ইয়ামালকে বদলি করার ‘সহজ’ কৌশল জানালেন ফ্লিক
ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা
গার্দিওলাকে টপকে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক
ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ
লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের
উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু
কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত
নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড
ব্যালন ডি’অরে মেসিকে পছন্দের শীর্ষে রেখেছিলেন ব্রাজিলসহ ৬ দেশের সাংবাদিক
১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫
স্পিন বিষে নীল বাংলাদেশ