ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১১-২০২৬ বিকাল ৫:২৮

ভারতের বিপক্ষে টানা তিন ম্যাচ হেরে আগেই সিরিজ খুঁইয়েছিল নিউজিল্যান্ড। চতুর্থ ম্যাচে আসে প্রথম জয়। আর সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচেও ভারতকে হারাল কিউইরা। সফরকারীদের বিপক্ষে হেসে-খেলেই জিতল স্বাগতিকরা। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৯১ রান করে ভারত। জবাবে ৭ উইকেট ও ১২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ৩ বলে ২ রান করেই সাজঘরের পথ ধরেন ওপেনার ফিন অ্যালেন। অবশ্য দ্বিতীয় উইকেটে বড় জুটি পায় কিউইরা। এসময় ড্যারেল মিচেলকে নিয়ে ৭৩ রানের জুটি গড়েন ওপেনার টিম শেইফার্ট। মাত্র ১৬ বলে ২৯ রান করে আউট হন মিচেল।

পরের জুটিটা আরও বড়। মূলত তৃতীয় উইকেট জুটিতে জয়ের ভিত পেয়ে যায় স্বাগতিকরা। এবার গ্লেন ফিলিপসকে নিয়ে ৮৬ রানের জুটি গড়েন শেইফার্ট। ফিফটি পূরণের পর সেঞ্চুরির পথে ছিলেন কিউই ওপেনার। কিন্তু ৭ রানের আক্ষেপ থেকে যায় যায়। মাত্র ৫০ বলে ৯৩ রানে আউট হন শেইফার্ট। এদিকে জয় নিয়ে মাঠ ছাড়েন ফিলিপস। মাত্র ৩৮ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন তিনি। আর ১ রানে অপরাজিত থাকেন বেভন জ্যাকবস।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি ভারত। ১৯ রানের মাথায় সাজঘরে ফেরেন দুই ওপেনার। ১০ বলে ৪ রানে সাঞ্জু স্যামসন ও ২ বলে ১ রানে অভিষেক শর্মা আউট হন।

তৃতীয় উইকেট চাপ সামলে নেন দলনেতা শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষান। দুজনই ফিফটির দেখা পেয়েছেন। ৩২ বলে ৬১ রানে আউট হন ঈশান। আর ২৩ বলে ৫০ রান করেন আইয়ার। এছাড়া নমন ধীর ৩৩, নিতিশ কুমার রেড্ডি ২২ রান করেন। বাকি ব্যাটাররা দশের ঘরও স্পর্শ করতে পারেননি।

নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার অ্যাডাম মিলনে। ৪ ওভারে মাত্র ১৯ রানের খরচায় ৪টি উইকেট নেন তিনি। এছাড়া দুটি করে উইকেট নেন নাথান স্মিথ ও ব্লাইর টিকনার।

aliul / aliul

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স

ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই অবনমনের ঝুঁকিতে?

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : বাংলাদেশসহ ৬ দলের সামনে যে সমীকরণ

ইয়ামালকে বদলি করার ‘সহজ’ কৌশল জানালেন ফ্লিক

ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা

গার্দিওলাকে টপকে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত