ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

১৭১ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড তুলে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২১-৪-২০২৬ দুপুর ৩:৪৪

গত রোববার দেশের ১৭১ জন ক্রীড়াবিদকে ক্রীড়াকার্ড তুলে দেওয়া হয়েছে। ফুটবল হকি, সাঁতারসহ ১৭টি খেলার ক্রীড়াবিদ হাজির হয়ে ক্রীড়াকার্ড ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হাত থেকে গ্রহণ করেছেন। প্রত্যেক ক্রীড়াবিদকে আমিনুল নিজ হাতে ক্রীড়াকার্ড তুলে দিয়েছেন। আর এই আয়োজনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের টাওয়ারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে দেশের খ্যাতানামা সব সংগঠকও হাজির ছিলেন। 

এদিকে অনুষ্ঠানে ছিলেন না বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি আমিনুলের হাত থেকে আলাদাভাবে এবং এককভাবে ক্রীড়াকার্ড গ্রহণ করতে চান। তার চাওয়া পূরণের অনুরোধ রক্ষা করেছেন আমিনুল। গতকাল সকালে মিরপুরে আমিনুলের বাসায় গিয়েছিলেন জামাল ভুঁইয়া। সেখানেই ক্রীড়াকার্ড তুলে দেন আমিনুল। গতকাল দুপুরে চীন সফরে গেছেন আমিনুল। সকাল বেলা তার ব্যস্ততা ছিল। পারিবারিক ব্যস্ততা, রাজনৈতিক ব্যস্ততা, মন্ত্রণালয়ের ব্যস্ততা, বেলা ১টায় বিমান ধরতে হবে। ভদ্রলোক আমিনুল কথা রাখলেন জামালের। এত ব্যস্ততার মধ্যেই জামালের হাতে তার ক্রীড়াকার্ড তুলে দিলেন। জাতীয় ক্রীড়া পরিষদের হল রুমে সবার সঙ্গে ক্রীড়াকার্ড না নিয়ে আলাদাভাবে কার্ড গ্রহণ করার সুযোগ নিলেন জামাল।

জানা গেছে, জামালের খেলা ছিল বলে অনুষ্ঠানের দিন হাজির হতে পারেননি। খোঁজ নিয়ে জানা যায় ক্রীড়াকার্ড বিতরণের দিনে জামাল ভুঁইয়ার ব্রাদার্সের খেলা ছিল না। ব্রাদার্সের ম্যানেজার আমের খান জানিয়েছেন খেলা ছিল ১৮ এপ্রিল, শনিবার। আর কার্ড বিতরণের অনুষ্ঠান হয়েছে ১৯ এপ্রিল রোববার।' খেলার পরদিন বিশ্রাম থাকে। খেলোয়াড়রা ছুটি কাটান। তখন কে কোথায় যাবেন সেটা নিয়ে কোনো বিধি নিষেধ থাকে না। তাহলে ছুটির দিনে জামাল কোথায় ছিলেন, তিনি কি এককভাবে আমিনুলের হাত থেকে ক্রীড়াকার্ড গ্রহণ করবেন বলে অনুষ্ঠানে যাননি? বিষয়টি জানতে জামালকে ফোন করা হয়েছিল। কিন্তু তিনি ফোন ধরেননি। 

শেখ রাসেল ক্রীড়া চক্রে খেলেছেন জামাল। তখনকার অভিজ্ঞতার কথা জানা গেল ওই ক্লাবের এক কর্মকর্তার কাছ হতে। চুক্তিবদ্ধ সব ফুটবলার তাদের পারিশ্রমিক দ্রুত গ্রহণ করলেও জামাল থাকতেন দূরে দূরে। সবাই সবার টাকা নিয়ে গেছে, জামাল কেন আসছে না। ফোন করা হলে জামাল বলতেন ক্লাবের সভাপতির হাত থেকে টাকা নেবেন। অন্য কারো কাছ থেকে চেক বা টাকা গ্রহণ করবেন না। তখন ক্লাবের সভাপতি ছিলেন বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে। 

Aminur / Aminur

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে