ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৪-২০২৬ বিকাল ৭:০

নারী ফুটবলের র্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ঋতুপর্ণাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ১১২ নম্বরে রয়েছে বাংলাদেশ। র‌্যাংকিং পরিবর্তন না হলেও দুই পয়েন্ট কমেছে বাংলাদেশের। ঋতুপর্ণাদের বর্তমান পয়েন্ট ১১৬৬।
প্রথমবারের মতো এশিয়া কাপে খেলেছে বাংলাদেশ। এশিয়া কাপে প্রথম ম্যাচে চীনের বিপক্ষে হারলেও ২.৪৪ পয়েন্ট যোগ হয়েছিল। পরের ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ৫ গোল হজম করলেও ঐ ম্যাচ থেকে ০.৩৯ রেটিং পয়েন্ট যোগ হয়। তবে উজবেকিস্তানের বিরুদ্ধে হেরে কমেছে ৪.৮৭।
আগামীকাল সাফ নারী টুর্নামেন্টের ড্র। সাফের ঢাকা কার্যালয়ে দুপুর একটায় শুরু হবে এই ড্র। আজ প্রকাশিত ফিফা  র‌্যাংকিং অনুযায়ী সাফের ড্রয়ের পটগুলো সাজানো হবে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ৬৯ ও নেপালের র্যাংকিং ৮৭। বাকি দেশগুলো বাংলাদেশের চেয়ে পিছিয়ে।
২৫ মে ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে সাফ নারী টুর্নামেন্টের আসর। এবার বাংলাদেশের জন্য হ্যাটট্রিক শিরোপা মিশন। গত দুবার নেপালে অনুষ্ঠিত টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সাফের টুর্নামেন্টের ফলাফল ১৬ জুন প্রকাশিতব্য ফিফা র্যাংকিংয়ে প্রভাব ফেলবে।

 

Aminur / Aminur

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল