ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ঐকমত্য তৈরি করতে হলে সবাইকে ছাড় দিতে হবে : আলী রীয়াজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৫-২০২৫ দুপুর ১:১৪

ঐকমত্য তৈরি করতে হলে সবাইকে কিছু না কিছু ছাড় দিতে হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।
রোববার (৪ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি।
আলী রীয়াজ বলেন, ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছু ছাড় দিতে হবে। তবে মৌলিক বিষয়গুলো নিয়ে আমাদের একমত হয়ে এগিয়ে যেতে হবে। ১৫ দিনের মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ করতে পারবো। শুধুমাত্র এই টেবিলে বসে আলোচনা করলেই হবে না। নিজেদের মধ্যে এবং সহযোগী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা করার আহ্বান জানান তিনি।
১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, মতপার্থক্য আমাদের মধ্যে আছে। তারমধ্যেও ন্যূনতম ঐকমত্য থাকতে হবে। আগামী দিনে যাতে আর কখনো স্বৈরশাসন না আসতে পারে। কেউ চাইলেই যেন সংবিধানকে আমূল পরিবর্তন করতে না পারে, সেজন্য আমরা কাজ করে যাব। সংস্কারের যৌক্তিক পরিণতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বিলম্বিত হোক আমরা চাই না।

 

Aminur / Aminur

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’

দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি হয়েছে

২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার

জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের

শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০

রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণে শীর্ষে লাহোর

জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে