ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৫-২০২৫ রাত ৯:২৩

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার (৪ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসউদ। হান্নান মাসউদ তার পোস্টে জানান, গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।

একই তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।

এমএসএম / এমএসএম

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’

দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি হয়েছে

২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার

জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের

শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০

রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণে শীর্ষে লাহোর

জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে