ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সবাইকে বিয়ে করার পরামর্শ দিলেন নীলা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-৫-২০২৫ দুপুর ৪:৫৭

দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, ফ্যাশন ইনফ্লুয়েনসার ও মডেল শাম্মি ইসলাম নীলা। শুরুতে একজন টিকটকার হিসেবেই পরিচিতি ছিলেন তিনি। এরপর নানা রকমের পোশাক, কাপড় নিয়ে কাজ শুরু করেন ফ্যাশন ইনফ্লুয়েনসার হিসেবে। এরপর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’-এর আসরে চ্যাম্পিয়ন হন নীলা।

চলতি বছরের জানুয়ারির শুরুতে বিয়ে করেন শাম্মি ইসলাম নীলা। যদিও তার স্বামীর পরিচয় জানাননি তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দাম্পত্য জীবন, স্বামী ও শ্বশুরবাড়ি নিয়ে নানা কথা বলেন এই মডেল। 

শ্বশুরবাড়ির প্রশংসা করে নীলা বলেন, ‘আমার শ্বশুরবাড়ির লোকেরা, শাশুড়ি প্রত্যেকটা পোস্টের নিচে তাদের মন্তব্য থাকছে। আমার মনে হয় একজন মেয়ে হয়ে শাশুড়ির কাছ থেকে নিজের বাবা-মা এর মতো ভালোবাসা পাওয়াটা অনেক। মিডিয়া সেক্টর থেকে বিলং করার পরেও কাজকে রেসপেক্ট করে, আমি এমনই একটি ফ্যামিলি খুঁজছিলাম।’

নিজের শাশুড়ি প্রসঙ্গে নীলা বলেন, ‘আমার শ্বাশুড়ির সঙ্গে তো আসলে আমার বউ-শ্বাশুড়ির সম্পর্ক না, মা-মেয়ের সম্পর্ক। মা-মেয়ের জায়গা থেকে আমি বলতে চাই যে, তিনি আমার লাইফ পার্টনারের মা। তার রেসপেক্ট টা আসলে অন্যরকম, এটা আমি আসলে বলতেও পারব না। তার থেকেই আমার হাজবেন্ড এসেছে। তো তার প্রতি আমার শ্রদ্ধাটাও বেশি।’

দাম্পত্য জীবন ও স্বামী নিয়ে সুখে রয়েছেন নীলা, তা বলার অপেক্ষা রাখে না। তাই সকলকে বিয়ের পরামর্শ দিয়ে নীলা বলেন, ‘বিয়ে যদি শান্তির বিয়ে হয়, সবারই বিয়ে করে ফেলা উচিত। একজন পার্টনারও যদি সাপোর্টিং থাকে, তাহলে আপনি সারাদিন কাজের পর শেয়ার করতে পারেন। ফিউচারগুলো ডিসাইড করতে পারেন। আমার কাছে মনে হয়, আমার পার্টনার যথেষ্ট সাপোর্টিং।’

প্রসঙ্গত, আজ ৫ মে থেকে শুরু হচ্ছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)।  প্রতিবারের মতো এবারও একঝাঁক তারকা এতে অংশ নিচ্ছেন, তাদের একজন ইনফ্লুয়েনসার ও মডেল শাম্মি ইসলাম নীলা। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

এমএসএম / এমএসএম

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক