হিলের জুতা এখন আমার সবচেয়ে বড় ভয় : মিথিলা
মিস ইউনিভার্সের লড়াইয়ে বেশ ধকল গেছে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলার। থাইল্যান্ডে চার সপ্তাহের লম্বা সফর শেষে গত ২৫ নভেম্বর দেশে ফেরেন তিনি; দেশের মানুষ ও বিনোদন অঙ্গনের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে কতটা চ্যালেঞ্জিংয়ের ছিল সেই মঞ্চ- সেই অভিজ্ঞতা শোনালেন এবার।
প্রতিযোগিতার মুকুট জিততে না পারলেও সেরা ত্রিশে থাকাটা নিয়ে তিনি সন্তুষ্ট মিথিলা। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে হাজির হন তিনি। সেখানেই মিস ইউনিভার্সের মঞ্চে চ্যালেঞ্জিং মুহূর্তগুলো তুলে ধরেন এই মডেল-অভিনেত্রী। বিশেষ করে প্রতিযোগিতার সময় তাকে যে দীর্ঘ সময় হিল পরে থাকতে হয়েছিল, যা তার জন্য বড় চ্যালেঞ্জ ছিল।
মিথিলা বলেন, ‘এই মুহূর্তে আমার বিগেস্ট ফিয়ার আমি আর ৬-৭ ইঞ্চি হিল পড়তে চাই না। কারণ আমার পুরো জার্নিতে আমি যেহেতু অন্যান্য কনটেস্ট্যান্টদের থেকে একটু শর্ট ছিলাম, আমাকে পুরোটা সময় ৭ ইঞ্চি হিল পরে থাকতে হয়েছে। সেটার জন্য আমার পায়ে অনেক দাগ হয়ে গেছে।’
এখন হিলের কথা শুনলেই যেন মনে ভয় ধরে যায় মিথিলার। বললেন, ‘এই মুহূর্তে হিলের কথা শুনলে আমার এটা একটা নাইটমেয়ার হচ্ছে।’
এদিকে কিছুদিন আগে মিথিলা অভিনীত ওয়েবফিল্ম ‘থার্সডে নাইট’ মুক্তি পেয়েছে। বাংলাদেশেরই একটি বাস্তব অপরাধমূলক ঘটনার অনুপ্রেরণায় তৈরি হয়েছে ওয়েবফিল্মটি। বন্ধুত্ব, পার্টি, স্মৃতিভ্রম ও তদন্ত- এই চারটি বিষয়ের ওপর দাঁড়িয়ে পুরো গল্পটি আবর্তিত হয়। মিথিলার পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন সামিরা খান মাহি, সৌম্য জ্যোতি, ফররুখ রেহান ও তাওহীদুল তামিল।
এমএসএম / এমএসএম
কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?
ভাঙল গাড়ির কাচ, কোনোমতে রক্ষা পেলেন অভিনেত্রী
মা হলেন সোহিনী সরকার
চল্লিশে মা হয়েছেন লেডি গাগা, সামনে এলো অজানা তথ্য
আট বছর পর রাজেশের সুরে আসিফ
ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব ‘প্রাক্তন’ সালমান খানের
ক্যানসারের কাছে হেরে চলেই গেলেন ‘মেকানিক্স’-এর সেই গিটারিস্ট
এবার কেরালা মিশনে ‘একেনবাবু’
দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট
যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান
গিটার হাতে বিয়ার গ্রিলস, অতীতে কি মিউজিশিয়ান ছিলেন এই টিভি তারকা?
ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব