শাকিব নির্ভরতা ‘সুসংবাদ নয়’ বললেন অপু বিশ্বাস
দেশের চলচ্চিত্র অঙ্গনে একচ্ছত্র নায়ক শাকিব খানের সিনেমা ছাড়া অন্য কোনো নায়ককে নিয়ে নামী প্রোডাকশন হাউসগুলো কাজ করতে আগ্রহ দেখায় না বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এই একপেশে চিত্রকে তিনি চলচ্চিত্রের জন্য সুসংবাদ নয় বলেও মনে করেন।
এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। অপু বিশ্বাস বলেন, ‘বিগত অনেক বছর ধরে শুধুমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু সেইভাবে প্রোডাকশন হাউসগুলো কাজ করার আগ্রহ প্রকাশ করে না। এটা কিন্তু কখনোই সুসংবাদ নয়। আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যেমন আমাদের।’
‘আমি মনে করি আপনাদের ও আমাদের একটি পজিটিভ নিউজ পজিটিভ ভাইব বাংলাদেশের লোকদের কাছে বাংলাদেশের দর্শকদের কাছে পৌঁছে গেলে যে আগ্রহটা বাড়ে সেই কাজটি আপনারা করবেন।’
সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ট্রোলিং বা বুলিংয়ের বিষয়েও কথা বলেন এই চিত্রনায়িকা। অপুর ভাষ্যে, ‘আজকে এই সামাজিক ভাইবগুলোর মাধ্যমে আমি একটা কথা বলতে চাই, আমাকে নিয়ে অবশ্যই বুলিং করেন, কিন্তু সেটা যেন পজিটিভ বুলিং হয়। যে বুলিং থেকে আমরা শিখতে পারি, কাজে সামনে এগিয়ে যেতে পারি।’
শাকিব-নির্ভরতার এই চিত্র থেকে বেরিয়ে আসার জন্য নতুন প্রযোজনা সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান অপু। তিনি বিশেষভাবে এম কে প্রোডাকশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আজকে এম কে প্রোডাকশনকে আমরা ধন্যবাদ জানাই। বিগত অনেক বছর শুধুমাত্র শাকিব খান সিনেমা ছাড়া কিন্তু সেইভাবে প্রোডাকশন হাউসগুলো কাজ করতে আগ্রহ প্রকাশ করে না। যেহেতু চিত্রটা ওভাবে, সেটাকে ইনস্পায়ার করা দায়িত্ব আমাদের প্রতেকটা মানুষের।’
Aminur / Aminur
মুক্তি পেয়েই ১৫০ কোটি ছাড়াল ‘রামায়ণ’
এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা
নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার
বরবাদ নির্মাতার সঙ্গে প্রেম, গুঞ্জন উড়িয়ে দিলেন দিঘী
তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান
ঢাকাই চলচ্চিত্রে ব্যস্ততা বাড়ছে নবাগত চিত্রনায়ক শেখ রিফাতের
প্রেম গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা : আমি যেন বিশ্বসুন্দরী!
নতুন পরিচয়ে কার্তিক আরিয়ান
গাইবে ‘নগরবাউল’, ‘ওয়ারফেজ’সহ জনপ্রিয় সাত ব্যান্ড
৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি
ঢাকাই সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি
কটাক্ষ করতেই সমালোচকদের নিয়ে মুখ খুললেন রণবীর