ঈদুল আজহা : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে পারে ২১ মে
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি আগামী ২১ মে থেকে শুরু হতে পারে। বরাবরের মতো এবারও ঈদের আগে ট্রেনের ৭ দিনের টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হতে পারে। সম্ভাব্য ঈদুল আজহার দিন ধরা হয়েছে ৭ জুন।
সোমবার (৫ মে) রেলভবন সূত্রে বিষয়টি জানা গেছে। এ বিষয়ে রেলভবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি প্রাথমিক বৈঠকও হয়েছে।
দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ঈদ উপলক্ষ্যে এবারও বিশেষ ব্যবস্থায় ৭ দিনের ট্রেনের টিকিট বিক্রি করা হবে। ৭ জুনকে সম্ভাব্য ঈদের দিন ধরে আগামী ২১ মে বিক্রি হতে পারে ৩১ মে'র ট্রেনের টিকিট। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হতে পারে ৩০ মে থেকে। ওইদিন বিক্রি হতে পারে ৮ জুনের ট্রেনের টিকিট।
আরও জানা গেছে, টিকিট প্রত্যাশীদের সুবিধার্থে এবারও পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর টিকিট দুপুর ২টায় বিক্রি শুরু হতে পারে। একজন যাত্রী সর্বোচ্চ একটি রুটে একবারই ৪টি টিকিট কিনতে পারবেন। তবে বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া এসব টিকিট ফেরত দেওয়া যাবে না।
Aminur / Aminur
জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’
দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি হয়েছে
২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার
জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের
শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০
রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণে শীর্ষে লাহোর