ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার, কাজ করছে সেনাবাহিনীও


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৫-২০২৫ দুপুর ১১:৩৫

দীর্ঘ চার মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে ইতোমধ্যে হাজারো নেতাকর্মীর ঢল নেমেছে বিমানবন্দর ও আশপাশের এলাকায়। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। এ অবস্থায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীও।

মঙ্গলবার (৬ মে) সকালে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, বিমানবন্দরের আশপাশে ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ও র‍্যাব সদস্যদের। পাশাপাশি দেখা গেছে সেনাবাহিনীর সদস্যদেরও।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য বিমানবন্দর সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ আনা হতে পারে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা বলছেন, খালেদা জিয়াকে স্বাগত জানাতে দলের অসংখ্য নেতাকর্মী বিমানবন্দর এলাকায় জড়ো হচ্ছেন এবং হবেন। সড়কে যেন কেউ না নামেন সে ব্যাপারে দলের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে দেশে আসছেন দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।

জানা গেছে, খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) বাংলাদেশ সময় সোমবার (৫ মে) রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। পথে কাতারের রাজধানী দোহায় যাত্রা বিরতি শেষে আজ সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটির।

এমএসএম / এমএসএম

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’

দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি হয়েছে

২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার

জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের

শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০

রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণে শীর্ষে লাহোর

জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে