বিসিসিবি ওমেন এর চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বই শেয়ারিং
মে ১০ , বাংলাদেশী কানাডিয়ান নারীদের একটি নির্ভরযোগ্য সংস্থা বিসিসিবি ওমেন আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বই শেয়ারিং ইভেন্ট এ সকাল ১০ টা হতে কানাডা স্কারবোরো এর সাতকরা ফাইন ফুড এ বসেছিল শিশু ও নারীদের মেলা। বিসিসিবি ওমেন এর মূল ধারার সহযোগিতায় ছিলেন কো- ফাউন্ডার রিমন মাহমুদ ও সায়মা হাসান। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিসিসিবি ওমেন এর অ্যাডমিন তানিজা রেজা।
অনুষ্ঠানে আগমন ঘটে ১৬ মাস বয়সী থেকে ১৫ বছরের বিভিন্ন ছেলে মেয়ে সাথে তাদের মায়েরা। অনুষ্ঠানের শুরুতে সবাইকে স্বাগতম জানিয়ে সব ছেলে মেয়েদের চিত্রাঙ্কন এর প্রয়োজনীয় সরঞ্জাম উপহার হিসেবে দেয়া হয়। সাথে থাকে পছন্দের বাবল আর চকলেট কুকিজ।
ঘন্টা পেরিয়ে চিত্রাঙ্কন শেষে সকালের নাস্তার ব্যবস্থা করা হয় সকলের জন্য। সাথে ছিল সকল ছেলে মেয়েদের বই শেয়ারিং ! সকলে নিজ দায়িত্বে বই নিয়ে আসে শেয়ার করার জন্য ! আরো ছিল ফেস পেইন্টিং|
অনুষ্ঠানে শেষে ৫ জন চিত্রাঙ্কন বিজয়ী ঘোষণা করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ভলান্টিয়ার হিসেবে সহায়তা করার জন্য জায়েমা এবং সুয়াদ, ফেস পেইন্টিং এ সহায়তার জন্য ইফ্ফাত আমিন নাবিলা, অনুষ্ঠানের ব্যানার তৈরির জন্য সুরভী সাহা রায় কে ধন্যবাদ। সাতকরা ফাইন ফুড এর সত্ত্বাধিকারী তানজিনা চৌধুরী কে রকমারি খাবারের আয়োজনের জন্য ধন্যবাদ। অনুষ্ঠানে সকল অতিথিদের আগমনের জন্য অসংখ ধন্যবাদ।
Aminur / Aminur
৭ নভেম্বর বাংলাদেশের পুনর্জন্ম দিবস: ইসমাইল জবিউল্লাহ
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক
গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর ফিরতে পারবেন না
পাবনার নতুন দুই ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হাতে নিহত ৩১৬
ঢাকায় ভুটানের রাজার জন্মবার্ষিকী উদযাপন
গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর
রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি
জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ
স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা
রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা