প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
দেশের স্বাস্থ্য খাত ঢেলে সাজাতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে সিভিল সার্জন সম্মেলনের। দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১২ মে) শুরু হওয়া এই সম্মেলন চলবে মঙ্গলবার পর্যন্ত।ঢাকার শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত সম্মেলনে ৬৪ জেলার সিভিল সার্জনরা অংশ নিচ্ছেন। জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে আয়োজিত এ সম্মেলনের মাধ্যমে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবার সমস্যা, চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, সম্মেলনের আগেই সিভিল সার্জনদের জেলার স্বাস্থ্যসেবার অবস্থা, চ্যালেঞ্জ ও সুপারিশ মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছিল। সেই মতামতের ভিত্তিতে কর্মপরিকল্পনা গঠন ও দিকনির্দেশনা দেওয়া হবে সম্মেলনের কার্য অধিবেশনগুলোতে। এতে স্বাস্থ্য মন্ত্রণালয় ছাড়াও অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব ও জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের স্বাস্থ্য সমস্যা তুলে ধরে বক্তব্য রাখবেন দুজন সিভিল সার্জন। সম্মেলনে আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে- বাল্যবিয়ে প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের ভূমিকা, গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, টিকাদান কর্মসূচির বাস্তবায়ন, জনবল সংকট, অবকাঠামোগত সমস্যা, বাজেট বরাদ্দের স্বচ্ছতা ও জবাবদিহিতা।
Aminur / Aminur
জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’
দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি হয়েছে
২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার
জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের
শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০
রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণে শীর্ষে লাহোর