ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে ইবি ছাত্রদলের কালো ব্যাজ ধারণ


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ১৭-৫-২০২৫ দুপুর ১১:৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, মনিরুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ উদ্দিন ও নুর উদ্দিন। এছাড়াও কর্মসূচিতে অংশ নেন তৌহিদুল ইসলাম, রুকনুজ্জামান, আসাদ তৌফিক, আলামিন, রিফাতসহ অন্যান্য নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন ইবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোকন উদ্দিন। তিনি বলেন, “আমাদের এক ভাই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা বিচারের জন্য রাজপথে নেমেছি। কেউ কেউ বলে আমরা লাশের রাজনীতি করি—তাদের জিজ্ঞেস করি, আমরা কি বিচার চাইতে পারি না? ছাত্রদল সবসময় অন্যায়ের বিরুদ্ধে রাজপথে থাকে। কিন্তু আমাদের সাথেই সব সময় বৈষম্য করা হয়। এই বৈষম্য করে ছাত্রদলকে নিশ্চিহ্ন করা যাবে না।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “সাম্য হত্যার বিচার যদি না করা হয়, তাহলে এই আন্দোলন সরকারের পতনের আন্দোলনে রূপ নিতে পারে।”

প্রধান আহ্বায়ক শাহেদ আহম্মেদ বলেন, “গণঅভ্যুত্থানের এই দেশে কোনো সন্ত্রাসী বা হত্যাকারীর ঠাঁই নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে একজন ছাত্রের হত্যাকাণ্ড গোটা জাতির জন্য অশনিসংকেত। জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদলের হাজারো নেতাকর্মী রাজপথে ছিল, শহীদও হয়েছে। কিন্তু ৫ আগস্টের পরেও ছাত্রদলের নেতাকর্মীরা একের পর এক খুনের শিকার হচ্ছে, অথচ সরকার এখনো কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিচ্ছে না।”

তিনি আরও বলেন, “প্রশাসনের এই নিরবতা কেন? সাম্য হত্যাকাণ্ডে দ্রুত বিচার এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ডের পর দেশের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদে সরব হয়েছে ছাত্রদলের বিভিন্ন শাখা। ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই কর্মসূচিও সেই ধারাবাহিক অংশ।

এমএসএম / এমএসএম

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ