ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ব্যারিকেড সরলেও রয়েছে পুলিশ, কাকরাইল ফিরেছে পুরোনো রূপে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৫-২০২৫ দুপুর ১২:২৯

চার দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের পর যমুনা অভিমুখে সড়ক উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এতে চেনা রূপে ফিরেছে রাজধানীর কাকরাইল মোড়। স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচল।

শনিবার (১৭ মে) দেখা যায়, যমুনা অভিমুখে সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে। যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই সড়কটি। তবে নিরাপত্তার অংশ হিসেবে পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কটি খুলে দেওয়ার পর এ পথের যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। মোটরসাইকেল চালক আবদুল কাদের বলেন, ঢাকার কোনো রাস্তা বন্ধ হলে আশপাশের সড়কে চাপ বাড়ে। চলাচল করতে ভোগান্তি হয়। আজ আন্দোলন না থাকায় স্বস্তি পাচ্ছি।

এর আগে শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৮টার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় জবি ঐক্য প্ল্যাটফর্ম।এসময় জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন বলেন, আমরা সরকারের দাবি মেনে নেওয়ার ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছি। 
তিনি দাবি আদায়ে সরকারকে টালবাহানা না করার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের

শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০

রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণে শীর্ষে লাহোর

জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

ডেঙ্গু মুক্ত নগর ও অবৈধ দখল মুক্ত ফুটপাত গড়ে তোলার ঘোষণা ডিএনসিসির

ডিএসসিসির এমআর মপ-আপ ক্যাম্পেইন শুরু

রাজধানীতে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট, গ্রেপ্তার ৪

মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলাধুলা