মেট্রোরেলের অপেক্ষা বাড়ল আরো এক বছর
চলতি বছরের শেষের দিকে মেট্রোরেল চালু হবে- এতদিন এমন প্রচার থাকলেও তা নাকচ করে দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী বলেন, ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে এমআরটি লাইন-৬ (উত্তরা-মতিঝিল)-এর উত্তরা-আগারগাঁও অংশে যাত্রী পরিবহন শুরু করার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ঢাকা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন এবং পরিবেশ উন্নয়নে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে ছয়টি মেট্রোরেলের সমন্বয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতায় মোট ১২৮ দশমিক ৭৪১ কিলোমিটার (উড়াল ৬৭.৫৬৯ কিলোমিটার এবং পাতাল ৬১.১৭২ কিলোমিটার) দীর্ঘ এবং ১০৪টি স্টেশন (উড়াল ৫১টি এবং পাতাল ৫৩টি) বিশিষ্ট একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার নিমিত্তে সরকার সময়াবদ্ধ কর্মপরিকল্পনা ২০৩০ গ্রহণ করেছে।
মন্ত্রী বলেন, এই কর্মপরিকল্পনা অনুসরণে উত্তরা তৃতীয় পর্ব থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ ১৬টি স্টেশন ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহনে সক্ষম দ্রুতগামী, নিরাপদ, নির্ভরযোগ্য, শীতাতপ নিয়ন্ত্রিত, সময় সাশ্রয়ী, বিদ্যুৎচালিত পরিবেশবান্ধব ও দূর-নিয়ন্ত্রিত অত্যাধুনিক গণপরিবহন ব্যবস্থা প্রবর্তনের জন্য বাংলাদেশের প্রথম উড়াল মেট্রো রেলের (এমআরটি লাইন-৬) নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলছে। ৩১ মার্চ পর্যন্ত সার্বিক গড় অগ্রগতি ৬১.৪৯ শতাংশ।
অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণে এমআরটি লাইন-৬ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক ১৬ কিলোমিটার বাড়ানোর জন্য বেসিক ডিজাইন ও ভূমি অধিগ্রহণের কার্যক্রম চলছে।
মুস্তফা কামাল বলেন, ‘উল্লেখ করা প্রয়োজন যে, ডিএমটিসিএলের মাধ্যমে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে এমআরটি লাইন-৬ এর উত্তরা-আগারগাঁও অংশে যাত্রী পরিবহন শুরু করা, এমআরটি লাইন-১ এর ডিটেইলড ডিজাইন সম্পন্ন করা, এমআরটি লাইন-৫: নর্দার্ন রুটের বেসিক ডিজাইন সম্পন্ন করা এবং এমআরটি লাইন-৫: সাউদার্ন রুটের ফিজিবিলিটি স্টাডি শুরু করার বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।’
প্রীতি / জামান
ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান
লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট, ঝুঁকিপূর্ণ বলে নোটিশ করেছিল ফায়ার
হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
৩১ হাজারের বেশি পূজামণ্ডপের অগ্নিনিরাপত্তায় প্রস্তুত ফায়ার সার্ভিস
দুর্গাপূজার ছুটিতে অতিরিক্ত ভাড়া ঠেকানোসহ যাত্রী নিরাপত্তার দাবি
সবুজ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি দ্রুত চালুর দাবি
বাউলসম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
দিনভর রোদ ও ভ্যাপসা গরম, শেষরাতে নামবে হালকা শীত
আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক